Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

হাওড়া ব্রিজে বাসের রেষারেষিতে দুর্ঘটনা, শহরে তীব্র যানজট

দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ০৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ০৪:৪৬

options
link
হাওড়া ব্রিজে বাসের রেষারেষিতে দুর্ঘটনা, শহরে তীব্র যানজট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসটাইমের ব্যস্ত সময়েই মারাত্মক দুর্ঘটনা। হাওড়া ব্রিজে দুই বাসের রেষারেষি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা অ্যাম্বাসাডরে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি যাত্রী। তাঁদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো?  ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, হাওড়া ময়দানের একটি বাসের সঙ্গে হাওড়া-শ্যামবাজার রুটের একটি বাসের রেষারেষি চলছিল। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও পরোয়া করেননি চালকরা। তার জেরেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা দেয় সামনের একটি অ্যাম্বাসাডরে। পিছনের বাসটি এসে ততক্ষণে ধাক্কা দেয় সামনের বাসটিতে। বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত হয়েছেন।

জোরদার চিন বিরোধী আন্দোলন, ডাক পেটিএম বয়কটের ]

এদিকে ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে এই দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয়েছে। শহর থেকে হাওড়াগামী বাস আটকে পড়েছে। ফলে স্ট্র্যান্ড রোডের মুখে লম্বা লাইন। শহরের কেন্দ্র অর্থাৎ ধর্মতলাতেও বেশ যানজট। ধীরে ধীরে তা সরানোর চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। কিন্তু তার জন্য বেশ খানিকটা সময় লাগবে। ফলে অফিসটাইমে বেশ বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.