Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

কঙ্কালকাণ্ডের পুনরাবৃত্তি সল্টলেকে, মায়ের মৃতদেহ আগলে ২ দিন ঘরবন্দি ছেলে

ফিরে এল রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৫:৩৬

options
link
কঙ্কালকাণ্ডের পুনরাবৃত্তি সল্টলেকে, মায়ের মৃতদেহ আগলে ২ দিন ঘরবন্দি ছেলে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরে এল রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার সল্টলেকে। মায়ের মৃতদেহ ২ দিন ধরে ঘরের ভিতর আগলে রাখলেন ছেলে। শেষে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে দরজা ভেঙে উদ্ধার করা হয় ওই মহিলার মৃতদেহ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

বিধাননগরের করুণাময়ী আবাসনে এই ঘটনা তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের করুণাময়ী হাউসিং এস্টেটে দীর্ঘদিন ধরেই বসবাস করেন রঞ্জনা মুখোপাধ্যায়। কিন্তু সম্প্রতি তাঁকে পাড়ায় দেখা যাচ্ছিল না। দেখা মিলছিল না তাঁর ছেলেরও। তখনই সন্দেহ হয় প্রতিবেশীদের। আর তারপরই মুখোপাধ্যায় পরিবারের ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে। সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই বিধাননগর পূর্ব থানায় খবর দেন। রবিবার ফ্ল্যাটের দরজা ভেঙে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার তিনি মারা গিয়েছেন। অথচ সেই থেকে তাঁর সন্তান ইন্দ্রনীল মুখোপাধ্যায় দেহটি আগলে ঘরের মধ্যেই বসে ছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তাঁর বয়ানে মিলছে বহু অসঙ্গতি। একবার তিনি দাবি করছেন, তিনি নাকি সাংবাদিক। কাজের চাপে মায়ের মৃত্যুর খবর কাউকে জানাতে পারেননি। আবার কখনও বলছেন, সাধন বোসকে অসুস্থতার খবর জানিয়েছেন তাঁর মা-ই। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ইন্দ্রনীল মানসিক ভারসাম্যহীন। মায়ের অভাব পূরণ হবে না আঁচ করতে পেরে সম্ভবত তাঁর মৃতদেহ আগলে রেখেছিলেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.