Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Howrah

ব্যাগে ১৩ কিলো রুপো, ৩০ লক্ষ টাকা, হাওড়া স্টেশনে পাকড়াও পাচারকারী

ব্যাগের ওজন দেখে সন্দেহ হয় আরপিএফের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ২১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ২১:৩৪

options
link
ব্যাগে ১৩ কিলো রুপো, ৩০ লক্ষ টাকা, হাওড়া স্টেশনে পাকড়াও পাচারকারী zoom

সুব্রত বিশ্বাস: ফের হাওড়া স্টেশনে রুপো ও নগদ পাচারের ছক। তবে আরপিএফের তৎপরতায় ধরা পড়ল পাচারকারী। উদ্ধার হল ১৩ কিলো রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ ১৫ হাজার টাকা। স্বাভাবিকভাবে শনিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরপিএফের সিআইবি সূত্রে খবর, ধানবাদ থেকে কলকাতা আসছিলেন ওই যাত্রী। সঙ্গে ছিল মূল‌্যবান সম্পদ ও মোটা অঙ্কের টাকা ছিল। কিন্তু কোথা থেকে কী উদ্দেশে তা আনা হচ্ছে তার কোনও তথ‌্যগত প্রমাণ ছিল না। ফলে আরপিএফ তা আটক করে। জানা গিয়েছে, আটক রুপোর দাম সাড়ে ৯ লক্ষ টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুজোর আগে যেন কাজ না যায়! অবৈধ বাজি কারখানার শ্রমিকদের ‘লাইসেন্স’ রাজ্যের]

ধৃতের নাম বৃন্দাবন দে। ঝাড়খণ্ডের ঝরিয়া পোদ্দার পাড়ার বাসিন্দা। শনিবার সকাল পৌনে ১১টা নাগাদ হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল‌্যাটফর্মে কোলফিল্ড এক্সপ্রেস থেকে নামেন তিনি। বৃন্দাবন ওই ট্রেন থেকে নামার পরই তাঁর ভারী ব‌্যাগটি দেখে সন্দেহ হয় আরপিএফের। ৮ নম্বর প্ল‌্যাটফর্মের সামনে আসার পরই ব‌্যাগটি পরীক্ষা করে পিছু নেয় আরপিএফের সিআইবি টিম। ব‌্যাগের মধ্যে ১৩ কিলো রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ টাকা ছিল। এরপরেই তাঁকে আটক করে তদন্তকারীরা।

[আরও পড়ুন: পরীক্ষা ব্যবস্থায় একাধিক বদল, গ্রামে শিক্ষকতায় জোর, প্রকাশিত রাজ্যের শিক্ষানীতি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.