Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kolkata Metro

বছর শুরুতেই যাত্রীদের জন্য খারাপ খবর, বাড়ছে শেষ মেট্রোর ভাড়া

কত বাড়বে ভাড়া?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪, ১৮:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪, ১৮:৩৭

options
link
বছর শুরুতেই যাত্রীদের জন্য খারাপ খবর, বাড়ছে শেষ মেট্রোর ভাড়া zoom
ফাইল ছবি

নব্যেন্দু হাজরা: নতুন বছরের শুরুতেই মেট্রোযাত্রীদের জন্য ধাক্কা! দিনের শেষ স্পেশাল মেট্রোর ভাড়া বাড়াচ্ছে কর্তৃপক্ষ। মাঝে কিছুদিনের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রেখেছিল তারা। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করল কর্তৃপক্ষ। কত বাড়বে ভাড়া?

রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো। এতোদিন ভাড়াও ছিল বাকি মেট্রোগুলির মতোই। মেট্রো কর্তৃপক্ষ বার বার দাবি করেছে, আশানুরূপ যাত্রী হচ্ছে না। এই পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই এবার ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হল। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত ১০ টাকা ভাড়া দিতে হত। এবার দিনের শেষ মেট্রোয় চড়লে যাত্রীদের এই দূরত্ব পার করতে ২০ টাকা ভাড়া দিতে হবে। ১৫, ২০ এবং ২৫ টাকা ভাড়া ক্ষেত্রেও একইভাবে বাড়বে ভাড়া। 

Advertisement

যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো (Kolkata Metro) পরীক্ষামূলক ভিত্তিতে ব্লু লাইনে বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে। সোম থেকে শুক্র রাত ১১টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়ছিল শেষ মেট্রোটি। ২৫  মে থেকে চালু হওয়া বিশেষ মেট্রো যদিও বেশিরভাগ দিনই থাকে ফাঁকা। রাত করে বাড়ি ফেরা কিছু অফিসকর্মীকেই নিয়েই ছোটে ট্রেন। স্টেশনে ঢোকার অধিকাংশ গেটও থাকে বন্ধ।  ফলে অনেকেই প্রবেশদ্বার খুঁজে না পেয়ে ফিরেও যান। দিন কুড়ি শেষে দেখা যাচ্ছে আপ-ডাউন মিলিয়ে দুটি মেট্রোয় দিনে গড়ে ৬০০ জন করে যাত্রী হচ্ছে। টিকিট থেকে রোজগার হচ্ছে ৬ হাজার টাকা। এবার সেই লোকসান পূরণ করতেই শেষ মেট্রোর ভাড়া বাড়াল কর্তৃপক্ষ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.