বিধান নস্কর, বিধাননগর: পুজোর সময় অঘটন। দমদম পার্কের কাছে ভিআইপি রোডে চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। পুজোর ভিড়ের মাঝে বুধবার দুপুরে আচমকা চলন্ত গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। যানজটও তৈরি হয়। তবে এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই।

এদিন দুপুরে ভিআইপি রোডে চলন্ত টাটা সুমো গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে জানা যায়, উল্টোডাঙার দিক থেকে গাড়িটি যখন দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সেই সময় দমদম পার্ক সিগন্যালের কাছে আচমকা আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি চালক বেরিয়ে আসেন। বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি।

দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুজোর সময় ভিআইপি রোডে গাড়িতে আগুন লাগার ফলে তীব্র যানজট হয়। তবে অল্প কিছুক্ষণের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সর্বশেষ খবর
-
ভারতের মাটিতে ভারতীয় দলের ম্যাচ, সম্প্রচার করবে পাকিস্তানি সংস্থা! কেন এমন সিদ্ধান্ত বোর্ডের?
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!