Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
Calcutta High Court

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বরখাস্ত হওয়া ৮৮ প্রাথমিক শিক্ষক, কী হবে চাকরির ভবিষ্যৎ?

এর আগে ৫৩ জনের চাকরি বাতিল করে কলকাতা হাই কোর্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৬:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৬:৫০

options
link
কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বরখাস্ত হওয়া ৮৮ প্রাথমিক শিক্ষক, কী হবে চাকরির ভবিষ্যৎ? zoom
Advertisement

গোবিন্দ রায়: শেষ সুযোগ কাজে লাগাতে এবার হাই কোর্টের দ্বারস্থ ৮৮ জন প্রাথমিক শিক্ষক। বৃহস্পতিবার হলফনামা জমা দিলেন তাঁরা। কী হবে তাঁদের চাকরির ভবিষ্যত, এটাই এখন দেখার। আরও বহু শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে।

শিক্ষক নিয়োগ মামলায় প্রচুর দুর্নীতির অভিযোগে এখনও তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাই কোর্টে (Calcutta HC) একাধিক মামলা চলছে।সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৮ জনকে বরখাস্ত করা হয়েছিল। তাও ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। তারপর তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে বরখাস্ত হওয়া শিক্ষকদের অবস্থান শুনতে হাই কোর্টকে নির্দেশ দেয় আদালত। পরবর্তীতে ৫৪ জন আদালতে হলফনামা দিয়েছিল। তা খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিল করে হাই কোর্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিজেপির রাজনৈতিক ‘হাতিয়ার’ বন্দে ভারত! উদ্বোধনে বহুমুখী প্রচারের ছক গেরুয়া শিবিরের]

এবার অর্থাৎ বৃহস্পতিবার হলফনামা পেশ করলেন ৮৮ জন। বরখাস্ত হওয়া শিক্ষকদের প্রমাণ করতে হবে, তাঁদের নিয়োগ বেআইনি নয়। আর তা প্রমাণ করতে না পারলে আরও বেশ কয়েকজনের চাকরি বাতিল হওয়ার আশঙ্কা। ফলত এই ৮৮ জনের চাকরির ভবিষ্যত কী, তা এখনও অজানা।

[আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনে আরও সকালে থেকে চলবে মেট্রো, ইস্ট-ওয়েস্ট রুটেও মিলবে পরিষেবা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.