Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Sajal Ghosh

সুরেন্দ্রনাথ কলেজের কোটি টাকা আত্মসাৎ ছাত্র সংসদের! তদন্ত দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি সজলের

বিজেপির দাবি, এই টাকার অধিকাংশই ভর্তির নাম না করে বেআইনিভাবে ছাত্র-ছাত্রীদের থেকে আদায় করা লক্ষ লক্ষ টাকা। প্রতিবছর এভাবেই কোটি কোটি টাকা আত্মসাতের এই গোটা চক্রের সঙ্গে সুরেন্দ্রনাথ কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মীদের একাংশ জড়িত বলেও বিজেপির অভিযোগ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১৫:৪২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১৫:৪২

options
link
সুরেন্দ্রনাথ কলেজের কোটি টাকা আত্মসাৎ ছাত্র সংসদের! তদন্ত দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি সজলের zoom
ছাত্রভোটের আশ্বাস সজলের।
Advertisement

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে শুক্রবার তথ্য পাঠিয়ে তদন্ত দাবি করলেন বরানগরের বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। ব্যাঙ্কের পাস বইয়ের তথ্য তুলে চাঞ্চল্যকর অভিযোগ জানিয়ে সজল বলেন, “কলেজের ছাত্র সংসদের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সাধারণত ৫০-১০০ টাকা নেওয়া হয়। সেই কালেকশন থেকে কখনও বছরে আড়াই কোটি টাকা ছাত্র সংসদের তহবিলে আসতে পারে না।”

সোশাল মিডিয়ায় নাম না করে সজল ঘোষের এই দুর্নীতি নিয়ে অভিযোগের টার্গেট সুরেন্দ্রনাথ কলেজের সর্বময় কর্তা দেবাশিস মুখোপাধ্যায়। ‘কানকাটা’ দেবু নামে মধ্য কলকাতায় তিনি পরিচিত। বরানগরের বিধায়কের আরও অভিযোগ, কলেজের সোশাল ‘লক্ষ্য’ নাম দিয়ে বছরের পর বছর অনুষ্ঠান হয়ে আসছে। ওটা আসলে তৃণমূলের একটি বিশেষ গোষ্ঠীর ‘টাকা তোলার লক্ষ্য’ ছিল। আমরাও বছরের পর বছর কলেজে ছাত্র সংসদ চালিয়েছি। কিন্তু কখনই এত কোটি কোটি টাকা তহবিলে আসেনি। কীভাবে এল, কেন এল, কে বা কারা দিল? পুরোটাই তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। সজলের (Sajal Ghosh) কথায়, “এখনও ওই তহবিলে এক কোটি টাকার বেশি রয়েছে। কীভাবে এই বিপুল পরিমাণ টাকা এল, কেনই বা ছাত্র সংসদকে কলেজ কর্তৃপক্ষ অত টাকা দিয়ে দিল? এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করে দুর্নীতিগ্রস্ত ওই টাকা আত্মসাৎকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তথ্য-প্রমাণ পাঠিয়েছি।”

Advertisement

বিজেপির দাবি, এই টাকার অধিকাংশই ভর্তির নাম না করে বেআইনিভাবে ছাত্র-ছাত্রীদের থেকে আদায় করা লক্ষ লক্ষ টাকা। প্রতিবছর এভাবেই কোটি কোটি টাকা আত্মসাতের এই গোটা চক্রের সঙ্গে সুরেন্দ্রনাথ কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মীদের একাংশ জড়িত বলেও বিজেপির অভিযোগ। সোশাল মিডিয়ায় সজল এই পোস্ট করতেই সেখানে বহু বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী কলেজের অসংখ্য বেনিয়ম নিয়ে সরব হয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.