সল্টলেকের গেস্ট হাউজে তরুণীর রহস্যমৃত্যু (Salt Lake Woman Death)। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আমগাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃতার পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ২ অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে মৃত তরুণী তাঁর এক বান্ধবী এবং দুই যুবকের সঙ্গে অ্যাপ ক্যাবে সল্টলেকের ওই গেস্ট হাউসে যান। সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। ওই গেস্ট হাউজ চত্বরে একটি আমগাছ রয়েছে। মৃতার সঙ্গীদের দাবি, সোমবার গভীর রাতে ওই তরুণী আম পাড়তে গাছে উঠেছিলেন। সেই সময় অসাবধানতাবশত পড়ে যান। গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন:
বিষয়টা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানা। ইতিমধ্যেই এক মহিলা-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আম পাড়তে গিয়ে মৃত্যুর তত্ত্ব মানতে নারাজ মৃতের পরিবার। বিধাননগর উত্তর থানায় পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁদের মেয়ে গাছে উঠতে পারতেন না। পরিবারের দাবি, তরুণীকে ধর্ষণ করে গেস্ট হাউসের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একেই বলে লড়াই! নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে আটকে দিলেন ভোজিনহারা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার