Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

সংবাদ প্রতিদিন ২৫: ‘বড়’ কাগজে সাড়া খবরের দুনিয়ায়

আজকের সংবাদপত্র সংগ্রহ করতে ভুলবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০১৭, ০৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০১৭, ০৫:৩১

options
link
সংবাদ প্রতিদিন ২৫: ‘বড়’ কাগজে সাড়া খবরের দুনিয়ায় zoom

এত বড়! সত্যি! ৯ আগস্ট সকালে ‘সংবাদ প্রতিদিন’ হাতে নিয়ে বহু পাঠকের প্রতিক্রিয়া এমনটাই। হ্যাঁ, সংবাদ প্রতিদিন আজ সত্যিই বড়। বয়সে। বহরেও। পঁচিশের তরুণ তুর্কি সে আজ। জন্মদিনের বিশেষ সংস্করণে তাই খোঁজ এক কল্পবিশ্বের। বাংলা সংবাদপত্রের দুনিয়া এমন নজিরের সাক্ষী থাকেনি আগে।

20706835_1581236161951339_63818780_n

Advertisement

সংবাদপত্র মানেই বিগত দিনের খবরের ঝাঁপিতে চোখ রাখা। এইই পাঠকের চিরায়ত অভ্যাস। পঁচিশের জন্মদিনে ‘সংবাদ প্রতিদিন’ সেই অভ্যাসেই দিয়েছে মৃদু ঝাঁকুনি। এদিন কাগজের প্রথম পাতাতে চোখ রেখে তাই চমকে গিয়েছেন বহু পাঠক। কেননা এ যে আজ থেকে পঁচিশ বছর পরের খবর। খবর, তবে কল্পনার রংমশালে দেখা পৃথিবী। এক কল্পবিশ্বের খোঁজ। বিগত দিনের খবরে যে পৃথিবীকে প্রতিদিন তুলে ধরে সংবাদপত্র, সেই-ই আজ পাড়ি দিয়েছে আগামীতে। আলোয় থাকার, আলোয় রাখার এই সফরের এটাই বিশেষত্ব। সেইসঙ্গে প্রথম পাতার আকারেও সাড়া পড়েছে খবরের দুনিয়ায়। কেননা বাংলা সংবাদপত্রের প্রথম পাতার এরকম বড় আকার এর আগে আর কখনও হয়নি। আর তা নিয়েই আলোচনা শহরে। কাগজের স্টলে স্টলে মানুষের হাতে ঘুরছে এ কাগজ। চলছে আলাপ-আলোচনা। সেই সঙ্গে, বিস্ময়, এমনটাও হয়। হয় যে, সে তো ঘোর বাস্তব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

20664635_780559802123207_6720870295188711542_n

অবশ্য উদযাপনের এখানেই শেষ নয়। বড় চমকের সঙ্গে থাকছে আরও একটা বড় বিষয়ে। গত পঁচিশ বছরের বাছাই পঁচিশ দিনের প্রথম পাতার ট্যাবলয়েডও আছে এদিনের সংবাদ প্রতিদিন-এর সঙ্গে। লর্ডসে সৌরভের অভিষেক সেঞ্চুরি থেকে মাদার টেরিজার প্রয়াণ-এক নস্ট্যালজিক সফরে শামিল হবেন পাঠকরা। থাকছে প্রথম দিনের প্রথম পাতাটিও। সব মিলিয়ে গত আড়াই দশকে সংবাদপত্রের প্রথম পাতার বিবর্তনের ধারার সাক্ষী হবেন পাঠক। পাঠকদের মধ্যেই ইতিমধ্যেই সাড়া ফেলেছে।  বুধবার সকালে লেক মার্কেটে এক সংবাদপত্র বিক্রির স্টলে এসে ‘সংবাদ প্রতিদিন’ হাতে নিয়ে চমকে গেলেন সকলে। কেউ বললেন, পঁচিশ বছর পর আমরা হয়তো থাকব না। কিন্তু সেদিনের কাগজ কেমন হবে, তারও একটা আঁচ পাওয়া গেল। কেউবা ট্যাবলয়েড হাতে নিয়ে বললেন, অনেক কথা বিস্মরণে চলে গিযেছিল। সংবাদ প্রতিদিন তা মনে করিয়ে দিল। একদিকে বিগত আড়াই দশক, অন্যদিকে আগামী আড়াই দশক পরের পৃথিবী- এই দুয়ের মেলবন্ধনে বিস্মিত পাঠকরা।

20706412_1581236505284638_1679568623_n

আর একটি চমকও পাঠকের জন্য থাকছে। এদিনের বড় কাগজ হাতে নিয়ে বহু পাঠকই সেলফি, ছবি পোস্ট করছেন। নিশ্চিত তা আপনাদের চোখে পড়েছে। কিন্তু কেন জানেন? আসলে এই পোস্ট হওয়া সেলফি থেকে সেরাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। #SP25 হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলেই আপনিও বিজেতা হতে পারেন। থাকছে ল্যাপটপ, স্মার্টফোন, থার্মাল লাঞ্চবক্স জেতার সুযোগও। তাহলে আর দেরি কেন? আসুন, শামিল হন এই উৎসবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

20731467_1581236211951334_665863239_n

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.