সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলা। প্রতিবাদে আর জি করে মিছিল-মাইকিং করলেন তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন। রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি তুলেছেন তিনি।
আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। বেশ কয়েকদিন ধরে একাধিক দাবিতে কর্মবিরতিতে চিকিৎসকরা। এরই মাঝে বুধবার গভীর রাতে আন্দোলনরতদের উপর হামলা চালায় একদল। ব্যাপক ভাঙচুর করা হয় হাসপাতালে। ১৮ টি বিভাগ একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হামলার প্রতিবাদে আর জি কর হাসপাতালে দাঁড়িয়েই সুর চড়ালেন তৃণমূল নেতা শান্তনু সেন। এদিন মাইকিং করেন তিনি। বলেন, এই প্রতিবাদ প্রাক্তন ছাত্র সংসদের তরফে। শুধু চিকিৎসক হত্যাকাণ্ডে জড়িতরা নয়, বুধবার রাতের হামলার ঘটনায় জড়িতদেরও এদিন রাতের মধ্যে গ্রেপ্তার করার ডাক দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: আর জি করে হামলার প্রতিবাদে অনশনে জুনিয়র চিকিৎসকরা, ১২ ঘণ্টা বনধ ডাকল SUCI]
উল্লেখ্য, চিকিৎসক হিসেবে গত কয়েকদিন ধরেই আর জি কর হাসপাতালের চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন শান্তনু সেন। বুধবার পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও উষ্মাপ্রকাশ করেন তিনি। আর জি কর হাসপাতালে পড়াশোনা হয় না বলেও দাবি করেন। গোটা ঘটনায় রাজ্যের ভূমিকায় যে তিনি অসন্তুষ্ট তা বুঝিয়ে দেন। এসবের মাঝে বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে জয়প্রকাশ মজুমদার জানান, শান্তনু সেনকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছে। তবে অপসারণের সঙ্গে আর জি কর নিয়ে মন্তব্যের কোনও যোগ নেই বলেও দাবি করেন জয়প্রকাশ।
[আরও পড়ুন: মাঝরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব, অভিযুক্তদের হদিশ পেতে পুলিশের ‘অস্ত্র’ সোশাল মিডিয়া]
সর্বশেষ খবর
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা
-
‘যাঁরা জিততে পারবে তাঁরাই টিকিট পাবেন’, পুরভোটের প্রার্থী নিয়ে ‘ছুঁতমার্গ’ নেই সুকান্তর!
-
কিডনি পাচারচক্রের জাল বাংলাদেশেও! মিলল রেটচার্ট, এসটিএফ অভিযানে ধৃত অনুপ্রবেশকারী রাসেল