অনলাইনে খাবার অর্ডার দিয়ে অজান্তেই সাইবার জালিয়াতদের ফাঁদে পা দিচ্ছিলেন শহরবাসী। নতুন পদ্ধতিতে প্রতারণার জন্য দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে অফিস খুলে চলছিল এই জালিয়াতি চক্র। একটি কল সেন্টার থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার থানার পুলিশ। তাঁদের মধ্যে ন’জন মহিলা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৩টি ওয়্যারলেস ফোন, ৪৩টি মোবাইল, ১৪টি সিমকার্ড।
জানা যাচ্ছে, এই ফোনগুলি ব্যবহার করেই বিভিন্ন ব্যক্তিকে কল করে চলত জালিয়াতি। বিভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার কাছ থেকে ডেটা চুরি করত এই জালিয়াতরা। এর পর যিনি খাবার অর্ডার দিয়েছেন, তাঁকে ফোন করে বলা হত, বিশেষ কারণে খাবার সরবরাহের আগেই তাঁকে টাকা দিতে হবে। ক্রেতার কাছে পাঠানো হত কিউ আর কোড। তা স্ক্যান করে খাবারের দাম হাতিয়ে নেওয়া হত। এর পর আসল সংস্থার কর্মী খাবার নিয়ে গিয়ে যখন নগদে টাকা দিতে বলতেন, তখনই শুরু হত গোলমাল।
আরও পড়ুন:
ক্রেতারা খাবার সংস্থায় ফোন করে জানতে পারতেন, তাঁরা কোনও কিউ আর কোড পাঠাননি। তাঁরা টাকাও পাননি। এরকম একাধিক অভিযোগ পুলিশের কাছে আসছিল। তার ভিত্তিতেই গ্রেপ্তারি হয়। এই ব্যাপারে যাঁরা অনলাইনে খাবার অর্ডার দেন, তাঁদের সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক