স্টাফ রিপোর্টার: শনিবার পরীক্ষা! কিন্তু স্কুলের ছাদটাই যে নেই৷ সকালে পড়ুয়ারা স্কুলে এসে দেখে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে গোটা স্কুল৷ স্কুলের প্রধান শিক্ষককে ফেলে মারা হয়েছে৷ এই দৃশ্য দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা৷ চোখে জল নিয়ে তাদের প্রশ্ন, “আমাদের কি স্কুলে পড়ার অধিকার নেই৷ পরীক্ষা দেওয়ার অধিকার নেই৷ পড়াশোনা করে শিক্ষিত হওয়ার অধিকার নেই৷”
স্কুল ভাঙার পিছনে উঠে আসছে প্রোমোটার চক্রের নাম৷ শনিবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকায় রাজারহাট রোডে দশদ্রোণ এলাকায় লীলাবতী মেমোরিয়াল স্কুলে৷ জানা গিয়েছে, ওই স্কুলের জমির মালিক বাপি মণ্ডল মিজানুর রহমান নামে এক প্রোমোটারের কাছে স্কুলের জমিটি বিক্রি করে দেয়৷ জমিটি কেনার পরই স্কুল কর্তৃপক্ষকে উঠে যেতে হুমকি দেয় বলে অভিযোগ৷ স্কুল কর্তৃপক্ষ পাশে একটি জমি কিনে স্কুল সরানোর জন্য ওই প্রোমোটারের কাছে কিছুটা সময় চায়৷ কিন্তু সেই সময় দিতে রাজি হয়নি মিজানুর৷ রাতে প্রায় সত্তর-আশি জন নিয়ে ঢুকে পড়ে মিজানুর৷ স্কুলের ছাদ ভেঙে গুঁড়িয়ে দেয়৷ পরদিন সকালে স্কুল ভাঙা হচ্ছে দেখে প্রধান শিক্ষক বাধা দেন৷ অভিযোগ, তাঁকেও বেধড়ক মারধর করা হয়৷

এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ছাত্রছাত্রীরা৷ তাদের প্রশ্ন, “আমাদের কি পরীক্ষা দেওয়ার অধিকার নেই৷” আরেক খুদে পড়ুয়া বলে, “গুন্ডা প্রোমোটার দিয়ে আমাদের স্কুল ভেঙে দেওয়া হল৷” ঘটনার পরই রাজারহাট রোড অবরোধ করে স্কুলপড়ুয়া ও অভিভাবকরা৷ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ৷ অভিযুক্ত ওই প্রোমোটারকে গ্রেফতার করতে হবে এই দাবিতে অনড় থাকেন অভিভাবকরা৷ পুলিশ ওই প্রোমোটারকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে৷ পরে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর স্বাতী বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “এই ঘটনা ন্যক্কারজনক৷ ওই প্রোমোটার কোনও নোটিস না দিয়েই এই কাজ করেছে৷ এই জড়িত প্রোমোটারের উপযুক্ত শাস্তি দাবি করছি৷ তিনি আশ্বাস দেন, সোমবার থেকে স্কুল স্কুলের মতো চলবে৷ স্কুল চলার সমস্ত ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ পরে চিনার পার্ক এলাকা থেকে অভিযুক্ত ওই প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ৷

সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার