Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Sealdah Station

ভোটের আগে কড়া নজরদারি! শিয়ালদহ স্টেশন থেকে বাজেয়াপ্ত ২ কোটি ১৮ লক্ষ টাকার পোস্ত

মোট ১৪,৫৪৮ কেজি ওজনের এই পোস্তদানার বাজারমূল্য ২ কোটি ১৮ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৮:১১

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৮:১১

options
link
ভোটের আগে কড়া নজরদারি! শিয়ালদহ স্টেশন থেকে বাজেয়াপ্ত ২ কোটি ১৮ লক্ষ টাকার পোস্ত zoom
বেআইনি কার্যকলাপ রুখতে বিভিন্ন স্টেশন ও ট্রেনে চলছে তল্লাশি।

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর ট্রেন ও রেল স্টেশন চত্বরে নজরদারি আরও জোরদার করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। বেআইনি কার্যকলাপ রুখতে বিভিন্ন স্টেশন ও ট্রেনে চলছে তল্লাশি। এই ধরনের একটি অভিযানে নেমে সম্প্রতি শিয়ালদহ স্টেশন (Sealdah Station) থেকে ২ কোটি ১৮ লক্ষ ২২ হাজার ৬০০ টাকার পোস্ত বাজেয়াপ্ত করে আরপিএফ। পাশাপাশি ডালখোলা রেলস্টেশন থেকে ৪৫.৮ কেজি গাঁজা উদ্ধার করে আরপিএফের অ্যান্টি-ড্রাগিং টিম।

কাটিহার রেলস্টেশনে তল্লাশি চালিয়ে আরপিএফ পোস্ট কাটিহার (ইস্ট) ২২.৫ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা। এই গাঁজা পরিত্যক্ত অবস্থায় স্টেশন চত্বরে পড়েছিল। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপের জন্য উদ্ধার হওয়া গাঁজা জিআরপিএস কাটিহারের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, ডালখোলা রেলস্টেশনে ১২৫০৪ নম্বর ডাউন আগরতলা–এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস থেকে ৪৫.৮ কেজি গাঁজা উদ্ধার করেছে আরপিএফের অ্যান্টি-ড্রাগিং টিম। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য ২২ লক্ষ ৯০ হাজার টাকা। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গাঁজাগুলি জিআরপিএস ডালখোলার হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, শিয়ালদহ রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৫৮ বস্তা পোস্ত উদ্ধার হয়েছে। মোট ১৪,৫৪৮ কেজি ওজনের এই পোস্তদানার বাজারমূল্য ২ কোটি ১৮ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা। বাজেয়াপ্ত হওয়া পোস্ত শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ।

Advertisement

রাজ্যে নির্বাচনের (Bengal Election 2026) আগে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর বেআইনি পণ্য পাচার রুখতে একাধিক অভিযান চালিয়েছে আরপিএফ। এর আগে রাজ্যের বিভিন্ন স্টেশন ও ট্রেন থেকে গাঁজা, পোস্ত, নগদ উদ্ধার হয়েছে। এবার শিয়ালদহ স্টেশনে ২ কোটি টাকার বেশি মূল্যের পোস্ত বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় বড় সাফল্য পেল রেলওয়ে সুরক্ষা বাহিনী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.