অর্ণব আইচ: সামনেই বর্ষবরণ। উৎসবের আনন্দে গা ভাসানোর অপেক্ষায় রয়েছেন অনেকেই। বিশেষ কোনও বিধিনিষেধ জারি না হওয়ায় রাস্তায় ভিড় বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই কলকাতার নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
কলকাতা পুলিশের তরফে নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, চলুন তা একনজরে দেখে নেওয়া যাক।
- কলকাতার রাস্তায় ৩১ ডিসেম্বর ৩০০০ জন এবং ১ জানুয়ারি সাড়ে ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে।
- রাস্তায় থাকবেন ডিসিরা। বর্ষশেষের সন্ধেয় পার্ক স্ট্রিটে থাকবেন ৭ জন ডিসি।
- বর্ষশেষের রাতে ১২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন রাস্তায়।
- নজরদারির দায়িত্ব সামলাবেন অ্যাডিশনাল সিপি।
- শহরে ১০০টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ।
- ১১টি ওয়াচ টাওয়ার।
[আরও পড়ুন: ২৬/১১-র ধাঁচে নদীপথে জঙ্গি হামলা হতে পারে কলকাতায়! রুখতে গঙ্গায় নতুন জেটি পুলিশের]
- বৃহস্পতিবার থেকে বিশেষ নাকা তল্লাশি।
- শহরজুড়ে অন্তত ১০০টি গুরুত্বপূর্ণ জায়গায় বসবে পুলিশ পিকেট।
- ২০টি বাইক পেট্রলিং, ১০টি পিসিআর ভ্যান। থাকবে উইনার্স টিম।
- শহরের বিভিন্ন শপিং মল, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া-সহ বিভিন্ন বিনোদন পার্কগুলিতে মোতায়েন থাকবেন উইনার্সের সদস্যরা।
- পানশালা, রেস্তরাঁয় বিশেষ নজরদারি।
- শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে থাকবে কুইক রেসপন্স টিম।
গোটা দেশে চোখ রাঙাচ্ছে ‘ওমিক্রন’। দেশের মোট ২২টি রাজ্য করোনার নয়া স্ট্রেনের হানায় কার্যত জবুথবু। এই পরিস্থিতিতে সামান্য ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন। ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আতঙ্ক নয়, বর্ষবরণের আনন্দে গা ভাসানোর আগে সতর্ক থাকার বার্তা বিশেষজ্ঞদের।
[আরও পড়ুন: চলতি বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু]
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার