পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন সেলিমপুর পল্লীর পুজো প্রস্তুতি৷
সুপর্ণা মজুমদার: সময় বড় ব্যস্ত৷ এগিয়ে তাকে চলতেই হবে৷ এগিয়ে চলার কী তাগিদ রে বাবা! জীবনটাই যে পিছিয়ে পড়ছে৷ অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে ছোট ছোট আনন্দ অনুভূতিগুলি৷ আশা-নিরাশা, ইচ্ছা-অনিচ্ছাগুলিও যেন কিসের গোলকধাঁধায় আটকে পড়েছে৷ চোখগুলি বন্দি স্মার্টফোনের খেলায়৷ যন্ত্রের মতো চলছে প্রতিটা আঙুল৷ ঠিক যেন কবিগুরুর সেই যক্ষপুরী৷ যেখানে রাজার লোভের মাশুল দিতে দিতে যন্ত্রে পরিণত হয়েছিল সোনার খনির শ্রমিকরা৷ লোভ, লালসা, অহংকারের প্রকৃত উদাহরণ ছিলেন যক্ষপুরীর রাজা৷ জীবনের কোনও বিকাশ ছিল না তাঁর রাজ্যে৷ লোহার এই জালের বাইরেই প্রেম, সৌন্দর্য, ভালবাসার প্রতীক নন্দিনী৷ জীবনের এই হাতছানি উপেক্ষা করতে পারেনি কেউই৷ খোদ রাজাও৷ কিন্তু জীবনের প্রকৃত অর্থ পাওয়া অত সহজ? তাঁকে অনুভব করতে হয়৷ তাঁর সঙ্গে একাত্ম হয়ে মিশে যেতে হয়৷ তবেই না মিলবে অতলের তল৷ মিলবে রাজনন্দিনী৷

এই তল খোঁজার চেষ্টাই এবার করেছে সেলিমপুর পল্লী৷ সেজে উঠছে কবিগুরুর ‘রক্তকরবী’র আদলে৷ শব্দ-ছন্দ-যন্ত্রের এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হচ্ছে মণ্ডপ জুড়ে৷ মহামায়ার মূর্তিও তৈরি হচ্ছে রাজনন্দিনীর আদলে৷ যক্ষপুরীর রাজার সাজে দেখা যাবে অসুরকে৷ মায়ের পায়ের তলায় নয় তাঁর সম্মুখে৷ পুরো মণ্ডপে থাকবে আলোর কারসাজি৷ থাকবে সোনালি আভা৷ নৃত্যের মুদ্রা ফুটে উঠবে কাঠের কারুকাজে৷ থাকবে গ্রামবাংলার নকশাও৷ আর থাকবে মুখোশ৷ যাতে প্রতিফলিত হবে সময়ের অনুরণন৷

এই অনুরণনই মন্ডপের প্রতিটি কোনায় ফুটিয়ে তোলার কাজে ব্রতী হয়েছেন শিল্পী বিশ্বনাথ দে৷ যক্ষপুরীর রাজাকে যেমন নন্দিনী অহংকারের জাল কেটে বের করে এনেছিল৷ তেমনই তাঁর এই থিম দর্শনার্থীদের জীবনের প্রকৃত অর্থ নতুন করে জানাবে বলেই বিশ্বাস শিল্পীর৷ শিল্পীর এই বিশ্বাসেই আস্থা রেখেছেন সেলিমপুর পল্লীর কর্মকর্তারা৷ প্রতিবারই দর্শকদের জন্য এভাবেই নতুন কিছু উপহার দেন তাঁরা৷ আর পেয়ে যান একাধিক পুরস্কার, সম্মান৷ এবারেও তেমনটাই হবে বলে আশা তাঁদের৷
দেখুন প্রস্তুতির সেই ভিডিও:
[পুজোর শহরে পাতায় পাতায় সবুজায়নের গল্প বলবে নস্করপুর সার্বজনীন]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?