Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র

ফের কাঠগড়ায় বারাসত৷ জানেন কেমন করে, কোন ওয়েবসাইটের মাধ্যমে চলত এই চক্র?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৭, ০৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৭, ০৪:২৮

options
link
টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র zoom

স্টাফ রিপোর্টার, বারাসত: লোকে জানত এখানে টেলিশপিংয়ের কাজ হয়৷ কিন্তু আদতে তার আড়ালেই চলত সেক্স চ্যাট করে টাকা হাতানোর চক্র৷ একেবারে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে এমনই এক বিরাট মাপের দেহব্যবসা ও প্রতারণাচক্র চালাত এক বেনামী সংস্থা৷ সম্মানজনক চাকরি দেওয়ার নাম করে মহিলাদের ডেকে আনা হত৷ তারপর ফাঁদে ফেলে তাঁদের দিয়ে ফোনে ‘সেক্স চ্যাট’ করতে বাধ্য করা হত বলে অভিযোগ৷

সম্প্রতি এই ফাঁদে পা দিয়েছিলেন ছয় চাকরিপ্রার্থী তরুণী৷ কিন্তু বরাত জোরে বেঁচে যান তাঁরা৷ মঙ্গলবার তাঁদের মাধ্যমেই সেই চক্রের গোপন কারবার ফাঁস হল৷ কী হত ডাকবাংলো মোড়ের ওই অফিসে?  ওই তরুণীদের থেকে জানা যায়, কাগজে বিজ্ঞাপন দেখে এই সংস্থায় ইণ্টারভিউ দিতে যান তাঁরা৷ বিজ্ঞাপনে লেখা ছিল বিরাটি ও বারাসতে অনলাইন শপিং ডিরেক্ট কোম্পানিতে হিন্দি ও  বাংলা জানা মহিলা (বয়স ১৮-৩২) টেলিকলার চাই৷ আট থেকে দশ হাজার টাকা বেতন দেওয়ার কথাও বলা হয়৷ বারাসতের হৃদয়পুরের কাছে একটি কমিউনিটি হলে ইণ্টারভিউয়ের পর তাঁদের চাকরিতে নিয়োগও করা হয়৷ ওই তরুণীরা জানান, ধনলক্ষ্মী যন্ত্র বিক্রি করতে হবে৷ তাঁদের বলা হয় ৭,৫০০ টাকা বেতন দেওয়া হবে৷ তবে সবার আগে এক সপ্তাহ টেনিং নিতে হবে৷ দত্তপুকুরের বাসিন্দা এক তরুণী বলেন, “প্রথম সাত দিন আমাদের ডাকবাংলো মোড়ের এই অফিসে টেলিকলিংয়ের ট্রেনিং দেওয়া হয়৷ এবং আট দিনের মাথায় আমাদের বলা হয় নতুন ট্রেনিং শুরু হবে৷ সবাইকে একটি করে স্ক্রিপ্ট ধরানো হয়৷ ওই স্ক্রিপ্টে যা লেখা ছিল তা দেখে আমরা আকাশ থেকে পড়ি৷”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রধানমন্ত্রীর সামনে পশ্চিমি পোশাক পরে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া]

কী লেখা ছিল সেই স্ক্রিপ্টে?  ডাকবাংলো মোড়ের ওই অফিস থেকে ওই স্ক্রিপ্টগুলি-সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ৷ কীভাবে ফোন করে যৌনতার টোপ দিয়ে টাকা হাতাতে হবে, কোন ভঙ্গিতে কথা বলতে হবে তার পদ্ধতি লেখা ওই স্ক্রিপ্টগুলিতে৷ ওই তরুণীদের থেকে জানা যায়, www.monalisaentertainment.in নামে একটি ওয়েবসাহট চালাত এই সংস্থা৷ তাতে যৌনতায় ভরা বিজ্ঞাপন দেওয়া৷ বিভিন্ন সুন্দরী নারীর সঙ্গে যৌন সম্পর্ক করার প্রলোভন দেখানো হয়৷ যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া আছে সেই ওয়েবসাইটে৷

সেই ফোন নম্বরে যারা ফোন করেন, তাঁদেরকেই জালে ফাঁসানোর জন্য ওই তরুণীদের নিয়োগ করা হয়েছিল৷ তাদের কাজ ছিল, কলারের সঙ্গে ফোনে সেক্স চ্যাট করা এবং সেই চ্যাটের কথা রেকর্ডিং করে ওই কলারকে ব্ল্যাকমেল করা৷ এর পাশাপাশি যুবকদেরও ‘জিগোলো’ হওয়ার টোপ দিত এই সংস্থা৷ বিজ্ঞাপনে বলা হত, যৌনতার মাধ্যমে আয় করুন৷ তাঁদের ডেকে এনে পুলিশের ভয় দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিত এই চক্র৷ কত টাকা হাতানো হয়েছে, তার একটি ডায়েরিও উদ্ধার হয়েছে ওই অফিস থেকে৷ তাতে দেখা যাচ্ছে শুধু বারাসতেই নয়, আরও বিভিন্ন জায়গায় এই চক্র চালাচ্ছে সংস্থাটি৷ এবং দু’মাসে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তারা৷

[দিল্লি আইআইটি-তে ছাত্রীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ]

সোমবার এই চক্রের সত্যতা জানতে পারেন ওই ছয় তরুণী৷ ওই দলের চারজনকে অফিসে আটকে রেখে বারাসত থানায় এসে খবর দেন তাঁরা৷ বারাসত থানার পুলিশ চারজনকে আটক করে৷ জানা যায়, দেবাশিস মল্লিক নামে এক ব্যক্তির নামে অফিসটি ভাড়া নেওয়া হয়েছিল৷ পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে তিনজন ওই ছয় তরুণীর মতো প্রতারিত৷ দলের সঙ্গে যুক্ত এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.