রূপায়ণ গঙ্গোপাধ্যায়: তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen) মেয়ের ডাক্তারি পড়া নিয়ে বিতর্কে নয়া মোড়। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন শান্তনু। তৃণমূল সাংসদের কন্যার বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ ছিল, নিটে এক লক্ষের বেশি র্যাঙ্ক করে তিনি আরজি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছেন।
গত রবিবার এহেন অভিযোগ এনে টুইট করেছিলেন সুকান্ত। পাল্টা টুইটে মেয়ের মার্কশিটের জেরক্স দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন শান্তনু সেন। তাঁর মেয়ের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যাচার চালানোর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। সাংবাদিক সম্মেলনে মেয়ের নিট পাসের সার্টিফিকেট নিয়ে সুকান্তকে কড়া জবাব দিয়ে শান্তনু জানান, ‘‘প্রতি বছর ফার্স্ট হয়েছে আমার মেয়ে। একবারেই নিট পাস করেছে।’’
[আরও পড়ুন: ফের তৃণমূলের কর্মসূচি চুরি! চাটাইয়ের অনুকরণে বিজেপির এবার ‘উঠোন বৈঠক’]
টুইটে সুকান্তর দাবি ছিল, সাংসদ কন্যা সৌমিলি NEET অর্থাৎ সর্বভারতীয় প্রবেশিকায় পাশ করেননি। তা সত্ত্বেও MBBS অর্থাৎ ডাক্তারি পড়ছেন। পালটা মেয়ের বেশ কিছু শংসাপত্র টুইট করেন শান্তনু সেন। তাঁর বক্তব্য ছিল, মেয়ে সৌমিলি বরাবরই মেধাবী। প্রতিক্ষেত্রেই রেজাল্ট দুর্দান্ত। টুইটেই লেখেন, “NEET পাশ না করে কেউই ডাক্তারি পড়তে পারেন না।” সোমবার সেই টুইটের উত্তর দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সৌমিলির নিট পরীক্ষার রেজাল্টের ছবি জুড়ে দেন টুইটের সঙ্গে। তাতে দেখা যাচ্ছে সাংসদ কন্যার ব়্যাঙ্ক ১ লক্ষ ২১ ৪৭৩। বিজেপি রাজ্য সভাপতির দাবি, সুবর্ণ বণিক সমাজ কোটায় ভরতি করা হয়েছে সৌমিলি সেনকে।
অভিযোগের পালটা দিয়েছেন তৃণমূল সাংসদও। পালটা টুইট করে তিনি বলেন, “মুখে বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা ক্ষমতায়নের কথা বলে এক ডাক্তারি ছাত্রীকে আতঙ্কিত করে তুলেছে।” শান্তনুর কটাক্ষ, “রাজনৈতিকভাবে বাবার সঙ্গে লড়াই করতে না পেরে মেয়েকে আক্রমণ করা হচ্ছে।” সোমবারই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ। মঙ্গলবারেই আইনি নোটিস পৌঁছে গেল সুকান্ত মজুমদারের কাছে।
[আরও পড়ুন: গঙ্গা পাড় ভাঙন রোধে একজোট শাসক-বিরোধী, যৌথ কমিটির প্রস্তাব পাশ বিধানসভায়]
সর্বশেষ খবর
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!