Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Shot

সাতসকালে খাস কলকাতার অভিজাত এলাকায় চলল গুলি, জখম এক পুলিশকর্মী

কীভাবে গুলি চলল, তার তদন্তে নেমেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২০, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২০, ১৯:৪৭

options
link
সাতসকালে খাস কলকাতার অভিজাত এলাকায় চলল গুলি, জখম এক পুলিশকর্মী zoom
ছবি: প্রতীকী
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের দিন সকালে কলকাতার অভিজাত এলাকায় গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে ঘটেছে গুলিচালনার ঘটনা। তবে ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, তার অবস্থান জানার চেষ্টায় তদন্তকারীরা।

পুুলিশ সূত্রে খবর, দীনেশ কর্মকার নামে এক নিরাপত্তা রক্ষী রাতের ডিউটিতে ছিলেন। তিনি যেখানে কাজে ছিলেন, সেই জায়গা থেকে সকালে আচমকাই গুলির শব্দ শোনা যায়। সেখানে কর্তব্যরত অন্যান্যরা গিয়ে দেখেন, দীনেশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে। তাঁকে সঙ্গে সঙ্গে এসএসকেএমে (SSKM) নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করে দীনেশ কর্মকারের শরীর থেকে গুলি বের করা হলেও, তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: মানবিকতার নজির, একদিনে করোনা আক্রান্তদের প্লাজমা দিলেন কলকাতা পুলিশের ৫ কর্মী]

কীভাবে গুলি চলল, তা এখনও অজানা। তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সকালে ওই কিয়স্কে ডিউটি বদলের সময়ে অসতর্কতাবশত গুলি চলেছে। নিয়ম অনুযায়ী, শিফট শেষে বন্দুক থেকে ম্যাগাজিন খুলে তবেই তা সহকর্মী অর্থাৎ যিনি নতুন ডিউটিতে যোগ দিচ্ছেন, তাঁকে হস্তান্তর করতে হয়। এদিন সকালে সেই ম্যাগাজিন খুলতে গিয়েই দীনেশ কর্মকার অসতর্কতাবশত নিজেই গুলিবিদ্ধ হলেন কি না, নাকি তিনি আত্মহত্যার চেষ্টা  করেছিলেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুরু হয়েছে তদন্ত। ওই কিয়স্কে কর্মরত অন্যান্য পুলিশ কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

[আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে ভেঙে পড়ল বেলেঘাটার পুরনো বাড়ির একাংশ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার]

লকডাউনের শুনশান সকালে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশও তড়িঘড়ি তদন্তে নামে। তবে প্রথমে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে বলে খবর মিললেও, পরে পুলিশ তার সত্যতা উড়িয়ে দিয়েছে। এখনও ঘটনাস্থলের যথাযথ অবস্থান জানা যায়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.