অর্ণব আইচ: সিনেমায় অভিনয়ের টোপ দিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল রাজ্যে। নামী প্রোডাকশন হাউসের সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রথমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়েছিল অভিযুক্তরা। টাকা ফেরত চাইতেই আলোচনার নাম করে ডেকে সোদপুরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল ছয় যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ফেরার আরও ৪।
পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত ৯ আগস্ট। সেপ্টেম্বর পুলিশে অভিযোগ দায়ের হয়। সম্প্রতি ২ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মূল অভিযুক্ত প্রশান্ত সিংহ আদপে মুর্শিদাবাদের বাসিন্দা। কলকাতার বেনিয়াপুকুরে জাল ব্যবসা ফেঁদেছিলেন। বড়সড় অফিস সাজিয়ে বসেছিলেন তিনি। টালিগঞ্জে নামী প্রোডাকশন হাউসের সঙ্গে নিত্য ওঠাবসার মিথ্যা গল্পও ফেঁদেছিলেন। সেই জালে জড়িয়ে পড়েন সোদপুরের তরুণী।
সিনেমায় নায়িকা হওয়ার সুযোগ করে দেওয়ার নামে ৬৪ লক্ষ টাকা হাতায় প্রশান্ত। এর মধ্যে ৩৪ লক্ষ টাকা লেনদেন ব্য়াঙ্কের নথি ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। বাকি ৩০ লক্ষ টাকা নগদে লেনদেন হয়েছে বলেই খবর। টাকা দেওয়ার পর অনেকটা সময় কেটে গেলেও সিনেমায় ডাক পাননি নির্যাতিতা। তখনই টাকা ফেরত চান তিনি। বেশ কয়েকবার টাকা চাওয়ার পর তাঁকে আলোচনায় বসার প্রস্তাব দেন অভিযুক্ত যুবক। সেই টোপে পা দিয়ে গত ৯ আগস্ট অভিযুক্তর সঙ্গে দেখা করেন তরুণী। তার পর তাঁকে গাড়িতে করে গোবরায় নিয়ে যায় প্রশান্ত। সঙ্গে গাড়ির চালক-সহ আরও ৪ জন ছিল। গোবরায় যুবকের মামার বাড়ি বলে জানতে পেরেছে পুলিশ। অভিযোগ, সেই ফাঁকা বাড়িতেই তরুণীকে ধর্ষণ করে ওই ছজন। এই ঘটনায় গাড়ির চালক দীপেন নস্কর ও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও বাকিদের হদিশ এখনও মেলেনি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি