সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের ভোগ-আনন্দ শেষ হয়েছে৷ অসুস্থ শরীরটা এখন স্রেফ বাহুল্য মাত্রা৷ আর সেই শরীর ত্যাগ করেই আত্মার মুক্তি কামনায় অন্নজল ত্যাগ করেছেন গড়িয়াহাটের সোহানি দেবী দুগর৷ জৈন মতে ‘সান্থারা’ অবলম্বন করেই স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি৷
কিছুদিন আগেই জৈন মতে স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷ সেইমতো দেশে সম্ভবত এই প্রথম স্বেচ্ছামৃত্যুর ঘটনা৷ কী এই সান্থারা? জৈন মতে যখন কেউ নিজের শরীর ত্যাগ করতে চান তখন এই পন্থা অবলম্বন করতে পারেন৷ আত্মা অবিনশ্বর৷ সেই আত্মাকে মুক্তি দিতে শরীরত্যাগ করা বৈধ৷ সোহানিদেবী সেই পথই নিয়েছেন৷ সহমত জানিয়েছেন পরিবারের বাকিরাও৷ প্রথা মেনে আরাধনা চলছে বাড়িতে৷ জানা যাচ্ছে, বেশ কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ চিকিৎসার পরও কোনও সুরাহা হয়নি৷ দিনে দিনে অশক্ত হয়ে পড়ছিল তাঁর শরীর৷ আর তাই এ শরীর ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি৷ গত ২০ সেপ্টেম্বর থেকে অন্নজল ত্যাগ করেছেন সোহানাদেবী৷
শহরে এই ঘটনার কথা ছড়িয়ে পড়া মাত্র সোহানা দেবীর বাড়িতে ঢল নামে সাধারণ মানুষের৷ সকলেই একবার চাক্ষুষ করতে চান এই বিষয়৷ কেননা স্বেচ্ছামৃত্যুর ঘটনা গোটা দেশে বিরল৷ তবে সমস্ত আলোড়নের মধ্যেও শান্ত আছে সোহানিদেবীর পরিজনরা৷ জীবনে যেমন শান্তিতে কেটেছে, তেমনই মৃত্যুকেও যাতে শান্তিতে বরণ করে নিতে পারেন সোহানিদেবী, তারই প্রতীক্ষায় গোটা পরিবার৷
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা