সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও গুনগুন করে গেয়ে উঠতেন৷ কখনও বা গলা ছেড়ে৷ কিন্তু তাঁর গানও যে অনেকে শুনবেন এমনটা কখনও ভাবেননি তিনি৷ কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন তিনি রীতিমতো সেলেব্রিটি৷ কলকাতার এক নিরাপত্তাকর্মীর গান এখন ভাইরাল ভারচুয়াল দুনিয়ায়৷
যে বিল্ডিংয়ে নিরাপত্তার দায়িত্ব সামলান শৌভিক, সেখানেই চাকরি করেন আদর্শ সিং৷ আসতে যেতে অনেকবার তাঁকে গুনগুন করতে শুনেছেন৷ আচমকাই একদিন তাঁর মাথায় একটি ভাবনা খেলে যায়৷ এই গান যদি শহরের আর পাঁচজনকে শোনানো যায় তবে কেমন হয়! যেমন ভাবা তেমন কাজ৷ সে গান মোবাইলে রেকর্ড করে তুলে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ বাকিটা রূপকথার মতোই৷ শহর তো শুধু নয়, শহর ছাপিয়ে বহু লক্ষ মানুষ শুনছেন তাঁর গান৷ আর তারিফে ভরিয়ে দিচ্ছেন তাঁকে৷ প্রথাগত কোনও শিক্ষা না থাক, স্রেফ গান ভালবেসেও যে গান গাওয়া যায়, তাও যে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারে তা দেখিয়ে দিয়েছেন শৌভিক৷ অরিজি সিং বা উদিত নারায়ণের গান গেয়েছেন তিনি৷ আর সে ভিডিও সোশ্যাল মিডিয়া, হোয়্যাটসঅ্যাপের দৌলতে পৌঁছে গিয়েছে প্রায় প্রত্যেকের মোবাইলে মোবাইলে৷
আদর্শ জানাচ্ছেন, মাস দুয়েক আগেই শৌভিকের সঙ্গে আলাপ হয় তাঁর৷ তারপরই তাঁর গান সকলকে শোনানোর ইচ্ছে হয় তাঁর৷ ১৮ ডিসেম্বর রাইজিং স্টার অনুষ্ঠানের অডিশনেও যোগ দিচ্ছেন শৌভিক৷ সোশ্যাল মিডিয়ায় তা জানার পর থেকেই শৌভিককে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য মানুষ৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন