নব্যেন্দু হাজরা: কলেজে চাকরির পরীক্ষা বা সেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। আগামী রবিবার সাতসকালে চলবে মেট্রো। অন্যান্য সপ্তাহে রবিবার দমদম-কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো মেলে নটায়। এ সপ্তাহে নির্দিষ্ট সময়ের আগেই চলবে একজোড়া বিশেষ মেট্রো। জেনে নিন সময় সূচি।
রবিবার রয়েছে স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেট পরীক্ষা। যা শুরু হবে সাড়ে দশটায়। সুতরাং পরীক্ষার্থীদের অন্তত সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। তাঁদের কথা মাথায় রেখেই মেট্রো পরিষেবা আরও সকালে চালুর সিদ্ধান্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ ডিসেম্বর অর্থাৎ আগামী রবিবার দিনের প্রথম মেট্রোটি দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৮টায়। পরেরটি কবি সুভাষ ছাড়বে সাড়ে আটটায়। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল সোয়া আটটায়। যা দমদমে এসে পৌঁছবে সাড়ে আটটায়।
পরীক্ষার্থীদের জন্য দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অতিরিক্ত মেট্রো থাকলেও অন্যান্য রুটে একই থাকবে পরিষেবা। হাওড়া ময়দান- এসপ্ল্যানেড রুটে পরিষেবা থাকবে অন্যান্য দিনের মতোই। গ্রিন, পার্পল বা অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।
সর্বশেষ খবর
-
ভারতের মাটিতে ভারতীয় দলের ম্যাচ, সম্প্রচার করবে পাকিস্তানি সংস্থা! কেন এমন সিদ্ধান্ত বোর্ডের?
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!