Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
SSC Teachers Protest

মিছিলে ‘না’, SSC ভবনে যেতে পারেন ‘যোগ্য’ শিক্ষকরা, জানাল হাই কোর্ট

'যোগ্য' চাকরিহারা সুমন বিশ্বাসের মামলায় নির্দেশ কলকাতা হাই কোর্টের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫, ১৫:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫, ১৫:৩০

options
link
মিছিলে ‘না’, SSC ভবনে যেতে পারেন ‘যোগ্য’ শিক্ষকরা, জানাল হাই কোর্ট zoom
Advertisement

গোবিন্দ রায়: এসএসসি ভবন অভিযানে আপত্তি। তবে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে যেতে পারেন ‘যোগ্য’ চাকরিহারারা। সুমন বিশ্বাসের মামলায় নির্দেশ কলকাতা হাই কোর্টের। সোমবার করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবন যাওয়ার আবেদন জানান ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের একাংশ। ওই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। তাই অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমন বিশ্বাস। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, বিকেল ৪টেয় স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে দাবিসনদ পেশ করতে পারবে সুমন বিশ্বাস-সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল। যদিও মিছিল করার অনুমতি দেয়নি আদালত।

এসএসসি ভবন অভিযান ঘিরে সোমবার সকাল থেকে টানটান উত্তেজনা। এদিন সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওটি করুণাময়ী মেট্রো স্টেশনের। একজন নীল শার্ট পরা ব্যক্তির সঙ্গে সুমন বিশ্বাসকে ধস্তাধস্তি করতে দেখা গিয়েছে। নীল শার্ট পরা ওই ব্যক্তিকে ভিডিওতে পুলিশ আধিকারিক হিসাবে উল্লেখ করা হয়েছে। শোনা যাচ্ছে, “বিধাননগর উত্তর থানার পুলিশরা সুমন বিশ্বাসকে হেনস্তা করছে। কোনও FIR, মামলা না থাকা সত্ত্বেও তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে।” ওই ভিডিওতে যদিও নীল শার্ট ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, সুমনকে ধরতে আসেননি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

প্রসঙ্গত, এর আগে গত ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযান ছিল ‘যোগ্য’ চাকরিহারাদের। ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান। ওইদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি চালায় বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে পাকড়াও করা হয়। মগড়া থানায় আটক করে রাখা হয়েছে তাঁকে। ঘটনার ৮-৯ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ। 

এদিকে, ‘যোগ্য’ চাকরিহারাদের পক্ষে চিন্ময় মণ্ডল, মৃন্ময় মণ্ডল-সহ ৬ জন বিধানসভায় শুভেন্দু অধিকারী ও নওশাদ সিদ্দিকির সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, ‘যোগ্য’ চাকরিহারাদের বহালে বিল বা অর্ডিন্যান্স আনা হোক। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “এভাবে সুপ্রিম কোর্টের রায় বিধানসভায় আনা যায় না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.