Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

ব্যস্ততা তুলে রেখে ভাইফোঁটা উৎসবে মাতলেন তারকারাও

মেয়র থেকে মন্ত্রী, অভিনেতা থেকে অভিনেত্রী সকলেই সামিল এই মঙ্গল উৎসবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৬, ২০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৬, ২০:০৫

options
link
ব্যস্ততা তুলে রেখে ভাইফোঁটা উৎসবে মাতলেন তারকারাও zoom
ছবি- অমিত ঘোষ
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমের দুয়ারে কাঁটা দিয়ে আজ ঘরে ঘরে বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করছেন। সেই কোন ঋকবেদের আমলে যমের কাছে প্রণয়ের অভিলাষ নিয়ে হাজির হয়েছিলেন বোন যমী। কিন্তু যম কঠোর হয়ে সে প্রস্তাব ফিরিয়ে দেন। ভাই-বোনের সম্পর্ক থেকে প্রণয় বিষয়টিকে সরিয়ে সম্পর্কটিকে অন্য মাত্রা দেন। সেই ট্রাডিশন সমানে চলছে।

ছবি-গোপাল দাস
ছবি-গোপাল দাস

কালের নিয়মে বহু বদলের হাওয়া এসে লেগেছে সমাজের গায়ে। কিন্তু এ সম্পর্কের মাধুর্যের কোনও রদবদল হয়নি। আর তাই ভাইফোঁটার সকাল মানেই ঘরে ঘরে বেজে ওঠা মঙ্গলশঙ্খ। ভাইদের দীর্ঘায়ুর প্রত্যাশায় বোনেদের প্রার্থনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ছবি- আশুতোষ পাত্র
ছবি- আশুতোষ পাত্র

বাংলার ঘরে ঘরে এটাই রীতি। এই রেওয়াজের কোনও ব্যতিক্রম নেই এবারও। তা যেমন সাধারণ মানুষের ঘরে, তেমনই সেলেবদের ঘরেও। রাজনীতি থেকে অভিনয়- নানা দুনিয়ার বিশিষ্টরা সমস্ত ব্যস্ততা তুলে রেখে এই একটা দিন ঠিক সময় বের করেন বোনেদের জন্য।

cwkfjmlumainv57

 কোথাও কোথাও আবার রক্তের সম্পর্কের থেকেও বড় হয়ে ওঠে সামাজিক আত্মীয়তা। আসলে ভাই-বোন ব্যাপারটাই যে এরকম। আর তাই মেয়র থেকে মন্ত্রী, অভিনেতা থেকে অভিনেত্রী সকলেই সামিল এই মঙ্গল উৎসবে।

ছবি- গোপাল দাস
ছবি- গোপাল দাস

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.