সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মামলা করিয়ে দেওয়ার নাম করে টেট প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে ম্যারাথন জেরার পর গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ৷
অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েক জন টেট প্রার্থীর কাছ থেকে ৭ লাখেরও বেশি অর্থ হাতিয়ে নেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে গত ২৮ আগস্ট বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন টেট পরীক্ষার্থীদের সংগঠনের আহ্বায়ক অরূপ রতন রায় নামে এক ব্যক্তি৷ তাঁর লিখিত অভিযোগ ছিল, টেট পরীক্ষার্থীদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার নাম করে ওই অর্থ নেন জয়প্রকাশ মজুমদার৷ মামলার জন্য কোনওরকম তদ্বির তো তিনি করেননি, উল্টে দীর্ঘদিন ধরে টাকা আটকে রেখেছিলেন জয়প্রকাশবাবু৷
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে বলে রাজ্য সরকার প্রতিহিংসার রাজনীতি করছে৷ তবে যে সময় জয়প্রকাশবাবুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল, সে সময় তিনি অন্য দলে ছিলেন বলে এদিন সাবধানী মন্তব্য করেছেন দিলীপবাবু৷ মুখ্যমন্ত্রী তাঁকেও গ্রেপ্তার করতে পারে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি৷

এরপর ওই পরীক্ষার্থীরা টাকা চাইতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেন জয়প্রকাশবাবু৷ এরপরই বিধাননগর উত্তর থানায় জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অরূপবাবু৷ এই ঘটনার তদন্তে নামে পুলিশ৷ জানা গিয়েছে, দু’দিন আগে বৃহস্পতিবার জয়প্রকাশবাবুকে থানায় ডেকে পাঠানো হয়৷ তিনি যাননি৷ এরপর শুক্রবারেও তাঁকে ডাকা হয় থানায়৷ নিজে না গিয়ে তাঁর আইনজীবীকে থানায় পাঠান জয়প্রকাশ মজুমদার৷ শনিবার সকাল ১১টায় অবশ্য নিজেই থানায় হাজিরা দিয়েছেন তিনি৷ তারপর থেকেই দীর্ঘক্ষণ তাঁর বয়ান রেকর্ড করে পুলিশ৷ পড়ে তাঁকে গ্রেপ্তার করা হয়৷

সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?