Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

কাল ফাইনাল খেলবে বিজেপিই, লালবাজার অভিযান নিয়ে হুঁশিয়ারি দিলীপের

বামেদের নবান্ন অভিযান গটআপ গেম ছিল, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৭, ০৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৭, ০৩:৩৯

options
link
কাল ফাইনাল খেলবে বিজেপিই, লালবাজার অভিযান নিয়ে হুঁশিয়ারি দিলীপের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ফাইনাল ম্যাচটা বিজেপিই খেলবে৷ দলের লালবাজার অভিযান প্রসঙ্গে প্রশাসনকে কার্যত এভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ প্রশাসনকে হুঁশিয়ারির পাশাপাশি বামেদের নবান্ন অভিযানকেও কটাক্ষ করে তিনি বলেন, “নবান্ন অভিযান গটআপ গেম ছিল৷ সেমিফাইনাল ম্যাচ খেলে যদি ওরা (বাম) ভাবে অনেক বেশি চাঙ্গা হয়েছে, তাহলে সেটা ভুল ধারণা৷ ফাইনাল ম্যাচটা আমরাই খেলব৷ লালবাজার অভিযানই সেটা প্রমাণ দেবে৷ বাংলার বিজেপি আমিষ-নিরামিষ দু’টোই খায়৷ বৃহস্পতিবারই তার প্রমাণ পাবেন৷” দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “কে প্রথম কে দ্বিতীয় জানি না৷ বিরোধী হওয়ার দৌড়ে ভেসে থাকতে নিজেদের মধ্যেই লড়াই করছে সিপিএম-বিজেপি৷”

[খিদিরপুরের ফাইভ স্টার মার্কেটে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা]

দলের লালবাজার অভিযানের আগে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য থেকেই স্পষ্ট বৃহস্পতিবার শক্তি দেখাতেই পথে নামতে চলেছে গেরুয়া শিবির৷ রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, জমায়েতের টার্গেট লক্ষাধিক৷ দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলাগুলি থেকে বুধবারই কর্মী-সমর্থকরা শহরে চলে আসবেন৷ কলেজ স্কোয়ার, ধর্মতলা ও হাওড়া স্টেশন থেকে লালবাজারের দিকে যাবে তিনটি মিছিল৷ কলেজ স্কোয়ারে নেতৃত্বে থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, ধর্মতলায় দলের জাতীয় সচিব তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং হাওড়ায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ রুট গোপন রাখা হয়েছে চতুর্থ একটি মিছিলের৷ এছাড়াও, গলিঘুঁজির মধ্য থেকে পকেটে পতাকা নিয়ে সাধারণ পথচারীদের মতো লালবাজারে পৌঁছে যেতে পারেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ পাশাপাশি পাঁচশো থেকে সাতশো লোকের অজস্র মিছিল যাবে লালবাজারের দিকে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রোদের আঁচে মাংস রেঁধে তাক লাগালেন বাঁকুড়ার এই শিক্ষক]

প্রধানত আইনশৃঙ্খলা ইস্যুতে বৃহস্পতিবার লালবাজার অভিযান কর্মসূচিকে সামনে রেখে দলের শক্তিপ্রদর্শনের পরীক্ষা বিজেপির৷ আর বামেদের নবান্ন অভিযানের পর সেই পরীক্ষায় একশো শতাংশ সফল হওয়াটা আরও চ্যালেঞ্জ হয়ে গিয়েছে তাদের কাছে৷ রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসাবে ক্রমশ উঠে আসছে বিজেপি৷ কাজেই বামেদেরকে টেক্কা দিতে ও প্রশাসনকে শক্তি দেখাতে কাল সর্বশক্তি দিয়ে মাঠে নামছে গেরুয়া শিবির৷ বামেদের নবান্ন অভিযানকে ঘিরে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ বামেদের এই জঙ্গি আন্দোলন তাদের কর্মী-সমর্থকদের কতটা চাঙ্গা করল সেই প্রশ্নের উত্তর অবশ্য আগামী নির্বাচনের ফলাফলেই প্রমাণ পাবে৷ কিন্তু বিজেপি আলিমুদ্দিনকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ৷ তাই লালবাজার অভিযানকে বড়সড় জঙ্গি আন্দোলনের রূপ দিতে মঙ্গলবার দফায় দফায় বৈঠক করেছেন মুরলীধর সেন লেনের ম্যানেজাররা৷ ঠিক হয়েছে রণকৌশল৷ এক রাজ্য নেতার কথায়, বামেদের মতো ইট ছোড়ার পথে আমরা যাব না৷ কিন্তু তার থেকেও এমন কিছু করব যেটা একেবারে অন্যরকম হবে৷ তবে কী সেই নতুন কৌশল তা নিয়ে কেউই মুখ খুলতে চাননি৷ এদিকে, বিজেপির লালবাজার অভিযানকে ঘিরে গণ্ডগোলের আশঙ্কাও করছে প্রশাসন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.