স্টাফ রিপোর্টার: শিক্ষক দিবসে স্কুল-কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্রতীদেরও ‘শিক্ষারত্ন’ পুরস্কার দেবে রাজ্য সরকার৷ শিক্ষক দিবস উপলক্ষে মোট ১২৮ জন শিক্ষককে পুরস্কৃত করা হবে আজ৷
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এতদিন শুধুমাত্র স্কুল ও কলেজের শিক্ষকদের পুরস্কৃত করা হত৷ এবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ‘শিক্ষারত্ন’ দেওয়া হবে৷ কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮ জনকে এই সম্মান প্রদান করা হবে৷ বাকি প্রায় ১০০ জনের মতো স্কুলশিক্ষককে পুরষ্কৃত করা হবে৷
শিক্ষাদফতর সূত্রে খবর, রাজ্যের মোট ২০টি স্কুলকে পুরস্কৃত করা হবে৷ সার্বিক ‘পারফরম্যান্স’ বিচার করে সেরার সেরা স্কুলগুলি বেছে নেওয়া হবে৷ সেরা স্কুলগুলিকে ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হবে৷ এছাড়াও ‘শিক্ষারত্ন’ প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কথাঞ্জলি’ বইটি তুলে দেওয়া হবে৷
অন্যদিকে এদিনই বিকেলে শিক্ষকদের নিরাপত্তা দাবিতে করে কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভ করবে ওয়েবকুটা৷ বিক্ষোভে অংশ নেবে স্কুলস্তরের আরও আটটি বামপন্থী শিক্ষক সংগঠনও৷
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!