সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই সুখবর৷ স্বাস্থ্যসাথী প্রকল্পে বাড়ল বিমার অঙ্ক৷ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীনরা বছরে দেড় লক্ষ টাকার বদলে এবার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবেন৷ বৃহস্পতিবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়৷
[পারলে ১০ টাকা দাম কমাক, পেট্রোপণ্যে করছাড় ইস্যুতে পালটা মমতার]
রাজ্যের ক্ষমতা দখলের পর থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শাসকদলের দাবি, হাসপাতালগুলির পরিকাঠামোর উন্নতি তো হয়েইছে, তেমনি পরিষেবার দিক থেকেও আগের চেয়ে অনেক বেশি এগিয়েছে হাসপাতালগুলি৷ এছাড়াও রাজ্যের সাধারণ মানুষদের কথা ভেবেও একাধিক কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ হাসপাতালগুলিতে খোলা হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান৷ এর পাশাপাশি ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পেও ব্যাপক সুবিধা পাচ্ছে মানুষ৷ প্রথম পর্যায়ে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীরাই এই প্রকল্পের আওতায় ছিলেন৷ পরে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদেরও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়৷ এরপর স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসেন সিভিক ভল্যান্টিয়াররা৷ এতদিন এই প্রকল্পের নিয়ম অনুযায়ী, স্বাস্থ্যসাথীর আওতাধীন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতেন রোগীরা৷ তবে হৃৎপিণ্ডের কোনও সমস্যা বা অন্য কোনও জটিল রোগের ক্ষেত্রে বিমার অঙ্ক কিছুটা বেশি পাওয়া যেত৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেড় লক্ষ টাকা বিমায় চিকিৎসা সম্পূর্ণ হত না৷ তাতে বিপাকে পড়তেন রোগী ও তাঁদের পরিজনেরা৷
[এবার এসএমএসে বজ্রপাতের আগাম খবর নবান্ন থেকে জেলায়]
সেই সমস্যা থেকেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন রোগীদের মুক্তি দিতে নয়া উদ্যোগ সরকারের৷ এবার থেকে আর বছরে দেড় লক্ষ নয়, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবেন তাঁরা৷ বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে অর্থদপ্তরের তরফে একথা ঘোষণা করা হয়৷ নয়া এই ঘোষণায় ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে আওতাধীনরা আরও উপকৃত হবেন বলেই আশা সংশ্লিষ্ট মহলের৷
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?