কলহার মুখোপাধ্যায়: ফের খাস কলকাতায় সৎ বাবার লালসার শিকার নাবালিকা। অভিযোগ, গভীর রাতে মদ্যপ অবস্থায় ঘুমন্ত নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযু্ক্তকে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ মহন্ত। কয়েকদিন আগেই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয় ওই ব্যক্তির। সেই ঝামেলার জেরেই মেয়েকে রেখে বাপের বাড়ি চলে যান বধূ। এভাবেই চলছিল। এরই মাঝে ২-৩ দিন আগে রাতে মদ্যপ অবস্থায় দোকান থেকে ফেরে অভিযুক্ত বিশ্বজিৎ। সেই সময় ঘরে ঘুমোচ্ছিল ওই নবালিকা। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকার আর্তনাদে জড়ো হয়ে যায় প্রতিবেশীরা। ধরে ফেলে অভিযুক্তকে। ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকে স্থানীয়রা।
[আরও পড়ুন: ২৬ বছর পর ফের মেট্রোর পাতাল প্রবেশ, ফুলবাগান স্টেশন পরিদর্শনে রেলের সুরক্ষা কমিশনার]
পরে বৃহস্পতিবার সকালে গোটা বিষয়টি জানিয়ে নিউটাউন থানায় সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। শুক্রবার বারাসত আদালতে পেশ করা হয়েছে ধৃতকে। প্রসঙ্গত, বৃহ্স্পতিবারই নিউটাইনের একটি হোটেলে ডেকে নিয়ে গিয়ে গর্ণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ যুবককে।
[আরও পড়ুন: ভেন্টিলেশনে থাকা করোনা রোগীর উপর প্লাজমা থেরাপি, ইতিহাসের সামনে বেলেঘাটা আইডি]
সর্বশেষ খবর
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ
-
গুরুদ্বারের কাছে তরোয়াল নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখদের!
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে
-
পুজোর চারদিন ‘স্পেশাল ক্যান্টিন’, দরিদ্রদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ কৌস্তভের