অর্ণব আইচ: সল্টলেকে মাদক ব্যবসার হদিশ। ফ্ল্যাটে হানা দিয়ে এক দম্পতিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। বাজেয়াপ্ত সাড়ে তিন কেজি হেরোইন। বাজেয়াপ্ত ৫ লক্ষ ৫০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে রাজ্য পুলিশের এসটিএফের অনুমান, এই মাদক কারবারের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। ওই দম্পতিকে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
গোপন সূত্রে রাজ্য পুলিশের এসটিএফের কাছে খবর আসে সল্টলেক সেক্টর ফাইভের নওভাঙার বহুতলে রমরমিয়ে চলছে মাদকের ব্যবসা। সেই অনুযায়ী ওই বহুতলে হানা দেন রাজ্য পুলিশের এসটিএফ আধিকারিকরা। ফ্ল্যাটে ঢুকে কার্যত অবাক হয়ে যান তদন্তকারীরা। দেখেন ছাগলের ব্যবসার আড়ালে দিব্যি চলছে মাদকের কারবার।
[আরও পড়ুন: ইমরানকে ‘বাঁচাতে’ পুলিশকেই পেটাল পুলিশ, পাকিস্তানে রুদ্ধশ্বাস নাটক]
ওই ফ্ল্যাট থেকে সাড়ে তিন কেজি হেরোইন, এক কেজি রাসায়নিক এবং নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। এছাড়া ফ্ল্যাটমালিক মোবিন খাদ এবং তার স্ত্রী মেহতাব বেগমকে গ্রেপ্তার করা হয়। দম্পতি ছাড়া এই কারবারে আরও অনেকেই জড়িত রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। তাদের খোঁজ পেতে দম্পতিকে শুরু হয়েছে জোর জিজ্ঞাসাবাদ।
[আরও পড়ুন: মে মাসেই প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর]
সর্বশেষ খবর
-
‘যেখানেই হাত দিচ্ছি, ধ্বংসলীলা’, জ্যোতি বসুকে স্মরণ করে ডক্টর’স ডে-তেও তৃণমূলকে তুলোধোনা শুভেন্দুর
-
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হবে বৈভবের? শ্রেয়সের জবাব, ‘আমার হাত বাঁধা’
-
‘অভিষেক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড, মমতা সব জানতেন’, পালাবদল হতেই বিস্ফোরক মিডলম্যান তাপস
-
‘হকার’ না ‘ভোটার’, আমরা কোন চোখে মানুষগুলিকে দেখেছি?
-
‘আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত’, আমেরিকার বিরুদ্ধে ‘আল্লার উপহার’ হরমুজই অস্ত্র ইরানের!