অর্ণব আইচ: মাদক-সহ কলকাতা থেকে গ্রেপ্তার এক যুবক। ধৃত কৌস্তভ বিশ্বাস পিকনিক গার্ডেনের বাসিন্দা। তার কাছ থেকে ১.৬ গ্রাম এলএসডি বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ তিলজলা থানার পিকনিক গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করে।
বুধবার কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালায়। গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয় মাদক ও জাল নোট পাচারকারী। উদ্ধার হয় বিদেশি মাদক ও জাল নোট। পুলিশ জানিয়েছে, ডার্ক ওয়েবে ফের কলকাতায় বিদেশি মাদক ঢুকেছে, এমন খবর এসটিএফ আধিকারিকদের কাছে আসে। সেই সূত্র ধরেই পূর্ব কলকাতার তিলজলায় হানা দেন গোয়েন্দারা। ফাঁদ পেতে গ্রেপ্তার হয় মহম্মদ জুনাইদ। তার কাছ থেকে উদ্ধার হয় এলএসডি। তাকে জেরা করে এন্টালি এলাকায় চলে অভিযান।
[আরও পড়ুন: সৎ মায়ের বঞ্চনায় ঠাঁই হয়েছিল আস্তাকুঁড়ে, নতুন ঠিকানা দিয়ে মানবিক বিচারপতি গঙ্গোপাধ্যায়]
ফৈয়াজ আলম নামে এক যুবককে গাড়ি করে আসতে দেখা যায়। গাড়ি থামিয়ে তাকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অন্য ধরনের বিদেশি মাদক এমডিএমএ। ধৃতরা স্বীকার করেছে যে, কলকাতায় বিভিন্ন রেভ পার্টিতে এই ধরনের বিদেশি মাদকের চাহিদা বাড়ছে। তাই তারা পাচার করেছে এই মাদক। এই মাদকের ক্রেতাদের সন্ধান চালাচ্ছে এসটিএফ। বুধবার দুই ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাদের ৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
এদিকে, রাজাবাজার এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এসটিএফ চেঙ্গিজ আলম ও আফজল আলম নামে দুই জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করে। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচশোর নোটে ৭০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। এদিন দুই ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাদের ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ধৃতদের জেরা করে এই জাল নোট পাচার চক্রের মাথাদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়েতে আপত্তি, অস্ত্রের কোপে ছেলের হাতে খুন বাবা, শ্বাসনালি কাটল সৎ মায়ের]
সর্বশেষ খবর
-
সিকিমজুড়ে রয়েছে জনশ্রুতি! অবশেষে ক্যামেরাবন্দি বিলুপ্তপ্রায় ‘ইউরেশিয়ান লিংক্স’
-
আদালতে ১৫টি নথি জমা দিয়েও ভারতীয় নাগরিক প্রমাণে ব্যর্থ, কী ভুল হল অসমের ব্যক্তির?
-
জ্বালানির বাজারে বিশ্বগুরু! ‘তৈলভাণ্ডার’ রাশিয়ার সংকটে গ্যাসোলিন পাঠাচ্ছে ‘বন্ধু’ ভারত
-
বাদল অধিবেশনেই ফিরছে ‘দাগি’ মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিল, ফাঁস সাংসদ ভাঙানোর আসল কারণ
-
হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, কোন রোগে আক্রান্ত অভিনেতা?