Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

শহরে ধৃত আরও এক জঙ্গি, সন্ত্রাসের জাল গোটাচ্ছে STF

৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্বরুপনগর থানার পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৮:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৮:২০

options
link
শহরে ধৃত আরও এক জঙ্গি, সন্ত্রাসের জাল গোটাচ্ছে STF zoom
Advertisement

অর্ণব আইচ ও ব্রতীন দাস: কলকাতা পুলিশের জালে আরও এক জঙ্গি। বৃহস্পতিবার ভোর রাতে শিয়ালদহের জগৎ সিনেমা হলের কাছ থেকে মহম্মদ শাহদত হোসেন ওরফে বাবু নামে ওই জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সামশাদ, রিয়াজুল ও মনোতোষের পর চতুর্থ জঙ্গি ধরা পড়ল শহরে। শাহদতও আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে জানিয়েছেন গোয়েন্দারা। সামশাদ, রিয়াজুলদের সঙ্গে যোগসূত্র রয়েছে শাহদতের। অন্যদিকে, বসিরহাট থেকে মনোতোষ ওরফে জিয়ারুলকে জালে তোলার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয় ইন্দো-বাংলা সীমান্ত লাগোয়া এই অঞ্চলে। তাতে ফলও মিলেছে হাতেনাতে। ৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার পুলিশ। সম্প্রতি শহরে তিন জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরুপনগর, বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এই সব সীমান্তবর্তী থানা এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ।

[অপরাধ জগতের কেউকেটাদের টেক্কা দেবে ‘বহুরূপী’ মনোতোষ]

এসটিএফ-এর গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত শাহদত বাংলাদেশের যশোর জেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। আনসারুল্লা বাংলা টিমের সক্রিয় সদস্য সে। জেরায় সে জানিয়েছে, সামশাদ ও রিয়াজুলকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত পার করে আসতে সাহায্য করে শাহদত। তারপর হায়দরাবাদে কাজ করার জন্যও ওই দুজনকে সাহায্য করে শাহদত। ভুয়ো পরিচয়পত্র তৈরির দায়িত্বে ছিল শাহদত। সামশাদ ও রিয়াজুলের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে অস্ত্র পাচারের ক্ষেত্রেও সাহায্য করত শাহদত। ধৃত জঙ্গিকে আজ, শুক্রবার আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও সন্দেহভাজন জঙ্গিদের জালে তুলতে চায় এসটিএফ। শহরে জঙ্গিদের রেইকির সময় কারা কারা ছিল তা জানতে শাহদতকে আরও জেরা করতে চান গোয়েন্দারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেটওয়ার্ক তৈরিতে জঙ্গিদের টার্গেট ছিল মেধাবী ছাত্ররা

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.