Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

ফেল করেও ভরতির দাবিতে উপাচার্যকে হেনস্তা

অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১১:২৮

options
link
ফেল করেও ভরতির দাবিতে উপাচার্যকে হেনস্তা zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: ‘গেট’ পাস না করেও এম টেক পড়ার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত আলিয়া বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকে ছাত্রদের অভব্য আচরণে কার্যত উত্তাল হয়ে উঠল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রেজিস্ট্রার-সহ অন্য আধিকারিকদেরও দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় এদিন। অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য ছাত্রদের এই অন্যায্য দাবি মানতে নারাজ। উপাচার্য আবু তালেব খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই এই ধরনের অনৈতিক দাবি মানা হবে না।

[এবার কন্যাশ্রীর আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

বৃহস্পতিবার দুপুরে উপাচার্যকে তাঁর ঘরে একদল ছাত্র ও বহিরাগত তালাবন্ধ করে হেনস্তা করে। বিক্ষোভকারী একদল পড়ুয়ার অনৈতিক দাবি, বিশ্ববিদ্যালয় থেকে বি টেক পাস করা সবাইকেই এম টেকে ভর্তি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তি না নিয়ে বাইরের কোনও পড়ুয়া ভরতি করা যাবে না। এবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাইরের পড়ুয়াদেরও এম টেকে ভরতি নিচ্ছে। বাইরের পড়ুয়াদের জন্য ৩০টি ও নিজেদের ছাত্র-ছাত্রীদের জন্য ৬০টি আসন বরাদ্দ রেখেছে কর্তৃপক্ষ। আলিয়ার পড়ুয়াদের মাত্র এক শতাংশ গেট পাস করেছে। বাকিরা উত্তীর্ণ না হওয়ায় এম টেকে ভর্তি হতে পারেনি। সেই নিয়ম উপেক্ষা করে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে, যারা বি টেকও পাস করতে পারেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.