সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার জঙ্গি আন্দোলনের তুমুল সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়াণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। পাহাড়ে সমস্ত মৃত্যুর জন্য আন্দোলনকারীদের দায়ী করলেন তিনি। রবিবার নাম না করে দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘একজন কেন্দ্রীয় মন্ত্রী গোর্খাল্যান্ড চাইছেন। বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন। অন্যদিকে, তাঁর পার্টি কখনও গোর্খাল্যান্ডের পক্ষে আবার কখনও বিরুদ্ধে। দলের মধ্যেই বিভেদ। এঁরাই উসকানি দিয়ে এসব করাচ্ছে।’ বসিরহাটের সংঘর্ষ নিয়েও মুখ খুলেছেন মন্ত্রী। তিনি বলেন, যে পার্টির বাংলায় প্রাসঙ্গিকতা নেই তারা নিজেদের গুরুত্ব বাড়াতে অশান্তি ছড়াচ্ছে।
[বসিরহাটে অশান্তির নেপথ্যে কারা, জানতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মমতার]
প্রসঙ্গত, গতকালই পাহাড়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়ে এক গোর্খাল্যান্ড সমর্থকের। নিহত তাশি ভুটিয়াকে নিজেদের দলীয় কর্মী বলে দাবি জানায় জিএনএলএফ। এর জেরে পাহাড়ে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। সোনাদায় পুলিশ ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়। গত ১৭ জুন পাহাড়ের সিংমারিতে মিছিল ঘিরে পুলিশ-মোর্চা সংঘর্ষ বাধে। সেই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল। পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল মোর্চা। পাহাড়ে একের পর এক মৃত্যুর ঘটনায় মোর্চা-সহ অন্যান্য দলগুলির জঙ্গি আন্দোলনকেই দায়ী করেছেন সুব্রতবাবু। এবং নেপথ্যে বিজেপি কলকাঠি নাড়ছে বলে নাম না করে বলেছেন তিনি। তাঁর মতে, বসিরহাটেও গোষ্ঠীদাঙ্গায় ইন্ধন জুগিয়েছে বিজেপি। উল্লেখ্য, গতকালই অশান্ত বসিরহাটে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের তিন সদস্যকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের বসিরহাটে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু সেই আবেদন উপেক্ষা করে প্রথমে বামেরা এবং তারপর একে একে কংগ্রেস বসিরহাটে ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। শুক্রবার বসিরহাটে যাওয়ার পথে গ্রেপ্তার হন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়।
[বসিরহাট যাওয়ার পথে গ্রেপ্তার মীনাক্ষী লেখি-সহ ৩ বিজেপি সাংসদ]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!