ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: রেললাইনের ধারে ছাত্রীর মৃতদেহ ঘিরে রহস্য। উত্তর ২৪ পরগনার বামনগাছি স্টেশনের কাছে লাইনে দিয়ে ওই ছাত্রী হাঁটছিলেন। শিয়ালদহগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা মারে।
[ট্রেনের ধাক্কায় মৃত্যুর প্রতিবাদে দুর্গানগরে রেল অবরোধ, চরমে ভোগান্তি]
স্থানীয় বাসিন্দারা জানান রবিবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। শিয়ালদহের দিকে যাচ্ছিল ডাউন দত্তপুকুর লোকাল। ট্রেনটি একাধিকবার হর্ন দিলেও ছাত্রীটি লাইনে থেকে সরেননি। তাঁর কানে হেডফোন ছিল। প্রত্যক্ষদর্শীদের অনুমান, হেডফোন থাকায় মেয়েটি ট্রেনের শব্দ শুনতে পাননি। এই ঘটনার জেরে সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। মৃতদেহটি উদ্ধার করে বনগাঁ জিআরপি। তবে রেল পুলিশ সূত্রে খবর, মেয়েটির বাড়িতে কিছু দিন ধরে অশান্তি চলছিল। কোনও কারণে মেয়েটির বাবা তাকে বকাবকি করেছিল। সেই ঘটনার জেরে রেল লাইনে এসে ছাত্রীটি আত্মহত্যা করে। তার ব্যাগ থেকে বিড়া-মসলন্দপুরের টিকিট মিলেছে। তাতে ধন্ধ আরও বেড়েছে। যেখানে তাঁর মৃত্যু হয় সেই বামনগাছি থেকে একটি স্টেশন পর বিড়া। বিড়া থেকে আরও কয়েকটি স্টেশন পর চাঁদপাড়া। সেখানেই ওই ছাত্রীর বাড়ি। চাঁদপাড়া থেকে কেন মেয়েটি বামনগাছি এসেছিলেন তা পরিষ্কার নয়।
[গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল, ছুটির দিনেও ভোগান্তি]
অসাবধনতার জন্য এই দুর্ঘটনা নাকি আত্মহননের জন্য এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ছাত্রী? তা অবশ্য পরিষ্কার হয়নি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তবে গত কয়েক বছরে কানে হেডফোন থাকার জন্য ট্রেনের ধাক্কায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নতুন প্রজন্মের সতর্কতা নিয়ে বহুবার প্রশ্ন উঠছে। বামনগাছির ঘটনায় অবশ্য সব সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?