অর্নব আইচ: নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল আগেই। সেই সূত্র ধরে মঙ্গলবার ‘কালীঘাটের কাকু’কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সে দিনভর জিজ্ঞাসাবাদের পর এদিন রাতে তাঁকে গ্রেপ্তার করল ইডি। যদিও তার আইনজীবীর দাবি, তদন্তকারী সংস্থার তরফে তাকে এখনও কিছু জানানো হয়নি।
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’র নাম। অভিযোগ করা হয়েছিল, নিয়োগ দুর্নীতির টাকার বড় অংশ যেত সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে। এরপরই তদন্তকারী সংস্থাদের স্ক্যানারে আসেন কালীঘাটের কাকু। যদিও বারবার তিনি দাবি করেছেন, এ বিষয় কিছুই জানেন না।
[আরও পড়ুন: দমন-পীড়ন নয়, আলোচনার মধ্যে দিয়ে কুড়মিদের সমস্যা মেটানোর বার্তা পার্থর]
এর আগে সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্রকে একাধিকবার তলব করেছে সিবিআই। তদন্তে সহযোগিতা করতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকী, সুজয়কৃষ্ণ ভদ্র বাড়িতে তল্লাশিও চালিয়েছে ইডি। এরপরই মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছিল। দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে ‘কালীঘাটের কাকু’কে তদন্তে অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করল ইডি।
[আরও পড়ুন: ৩৪ দিন গরমের ছুটি কাটিয়ে জুনের গোড়াতেই রাজ্যে খুলছে স্কুল]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’