ফেল করা পড়ুয়াদের পাশ করানোর জন্য চাপ দেওয়ার অভিযোগে বদলি করা হল বর্ধমান মেডিক্যালের সেই সুপার ডা. তাপস ঘোষকে। পাশাপাশি তিন মাসের মধ্যে ফের বদলি কলকাতা মেডিক্যাল কলেজের সুপার। কলকাতা মেডিক্যাল কলেজের নতুন সুপার নিযুক্ত হলেন অধ্যাপক ডা. ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি হওয়া নয়া নির্দেশিকা অনুযায়ী বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের শিশুশল্য বিভাগের অধ্যাপক ডা. ইন্দ্রনীল চট্টোপাধ্যায় কলকাতা মেডিক্যাল কলেজের নতুন সুপার নিযুক্ত হলেন। দায়িত্বে থাকা ডা. শান্তুনু সেনকে পাঠানো হল বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে তিনি সুপারের দায়িত্ব সামলাবেন।
বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার ডা. তাপস ঘোষকে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজের অ্যানাটমির অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে। বিগত কয়েক মাস ধরে একের পর এক বিতর্ক দানা বাঁধে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষকে ঘিরে। তাপস ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। অভিযোগ ওঠে, বিভাগীয় প্রধানকে চাপ দিয়ে ফেল করা পড়ুয়াদের নম্বর বাড়ানোর জন্য প্রভাব খাটিয়েছেন তিনি। সেই অভিযোগের রেশ কাটার আগেই তাঁকে ডাক্তারির স্নাতকোত্তর পরীক্ষার সেন্টার ইন-চার্জ করা হয়। শিক্ষক-চিকিৎসক মহলে তা নিয়ে চূড়ান্ত অসন্তোষ দানা বাঁধে। চিকিৎসকদের একাংশের ধারণা নানাবিধ অভিযোগের জন্যই বদলি হতে হল বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে।
আরও পড়ুন:
পাশাপাশি রাজ্যে পালাবাদলের পর গত ২৬ মে বদলি হয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের পূর্বতন সুপার ডা. অঞ্জন অধিকারী। তার জায়গায় নতুন সুপার হয়েছিলেন ডা. শান্তনু সেন। তিনমাসও গেল না। এবার বদলি হলেন তিনিও। এবার শান্তনু বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান