Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

লক্ষ্মীপুজোর দিন তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন মুকুল

কোজাগরীতেই মুকুল বিদায়!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৭, ০৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৭, ০৬:৫৬

options
link
লক্ষ্মীপুজোর দিন তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন মুকুল zoom

স্টাফ রিপোর্টার: তৃণমূল ছাড়ার ঘোষণা আগেই করেছিলেন। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, লক্ষ্মীপুজোর দিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে পারেন মুকুল রায়। ওইদিনই একাধিক গুরুত্বপূর্ণ নথিও সামনে আনতে পারেন সাসপেন্ডেড সাংসদ। সাংবাদিক বৈঠক করে ওইদিন ছাড়ার কথা তাঁর সাংসদ পদও। ছাড়বেন প্রাথমিক সদস্যপদও।

দেখতে গেলে মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক এখন প্রাক্তন। এর পর তিনি কী করবেন, তা এখনও খোলসা করেননি। তবে তাঁর বিজেপির সঙ্গে সখ্যের কথা দলের নজরে আগেই এসেছিল। তার পরই তাঁর উপর নজরদারির কথা জানানো হয় দলীয় সূত্রে। শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত মুকুলের। কেন তিনি তৃণমূল ছাড়লেন, ওইদিনই তা জানাবেন বলেছেন। সামনে আনবেন একাধিক তথ্যও। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, লক্ষ্মীপুজোর দিনই সেই কাজ সারতে পারেন মুকুল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অভিজাত বাসিন্দাদের সঙ্গে বসে ভোগ খেতে দেওয়া হল না পরিচারিকাকে]

এর মধ্যেই খবর, বিজেপি, সিপিএম-সহ অন্যান্য কিছু দলের নেতাদের সঙ্গেও কথা হয়েছে তাঁর। দফায় দফায় বৈঠক চলছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির সঙ্গেও। এই অবস্থায় কোন পথে যেতে পারেন মুকুল? রাজনৈতিক মহল মনে করছে মুকুল এখনই বিজেপির দিকে ঝুঁকবেন না। অর্থাৎ সরাসরি বিজেপিতে যাবেন না। ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস নামে যে রাজনৈতিক মঞ্চের কথা শোনা যাচ্ছে, সেখানে যোগ দেবেন। ভোটেও অংশ নিতে পারেন। তার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া রয়েছে। কিন্তু প্রশ্ন হল, তাতে কি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বিজেপির সুরাহা হবে? মুকুলের সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাতে পারবে তারা?

[১৪ ঘণ্টা পর কাটল জট, খুলে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো]

শোনা যাচ্ছে, নিজে দল থেকে বিচ্ছিন্ন হয়ে আরও অনেক তাবড় তৃণমূল নেতার সঙ্গেই তিনি যোগাযোগ করেছেন। সেই অনুযায়ী লড়াইয়ে নামার আগে নিজের সাংগঠনিক দক্ষতা ঝালিয়ে নিতে পুজোর পর বিভিন্ন জেলায়ও যেতে পারেন মুকুল। কিন্তু তৃণমূল সূত্র বলছে, যেভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা দিনদিন বাড়ছে, তাতে মুকুল নিয়ে সব সম্ভাবনাই স্রেফ জল্পনা হয়ে থেকে যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.