পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন টালা বারোয়ারির পুজো প্রস্তুতি৷
সরোজ দরবার: ‘উত্তরের উত্তর’। সংক্ষিপ্ত ক্যাচলাইন। কিন্তু এতেই অনেক কথা বলা হয়ে গিয়েছিল। টালা বারোয়ারির এই টিজার চমকে দেওয়ার পর, সকলেরই প্রশ্ন ছিল, উত্তর যদি টালা হয়, তবে প্রশ্নটা কী? ক্রমে তা জানা গেল। এক গভীর প্রশ্ন আর তার উত্তর নিয়েই এবার পুজোয় সেজে উঠছে উত্তরের এই জনপ্রিয় পুজো।
[ যান্ত্রিক বিচ্ছিন্নতা থেকে বোধের মিলন এবার সন্তোষপুর লেক পল্লির পুজোয় ]

টাইম ট্রাভেলে আজ থেকে পঞ্চাশ বছর এগিয়ে গেলে কেমন হয়? তখনও কি পৃথিবী এমনটাই থাকবে? নাকি আমাদেরই অপচয়ের মাশুল দিতে হবে আমাদের? প্রশ্ন এটাই। তারই উত্তরের খোঁজ টালা বারোয়ারির পুজোয়। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সৃজনে সেজে উঠছে মণ্ডপ। সুব্রতবাবু নিজের কাজে মিশিয়ে দেন বিজ্ঞানচেতনা। এবার তাঁর অপর পুজোতেও আছে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত বার্তা। টালার পুজোতেই পরিবেশ সম্পর্কিত জরুরি প্রশ্ন ও তার উত্তরের খোঁজে শিল্পী। প্রশ্ন হল, আজ থেকে পঞ্চাশ বছর পরেও কি পৃথিবী এরকমই বাসযোগ্য থাকবে? যেভাবে প্রাকৃতিক সম্পদের অপচয় হচ্ছে, যেভাবে শেষ হচ্ছে প্রকৃতির ভাঁড়ার, তাতে মানুষকে মাশুল দিতে হবে তা নিয়ে কোনও দ্বিরুক্তি নেই। কিন্তু সভ্যতার রথ চলতে গেলে তো জ্বালানি লাগবেই। তাহলে একে অস্বীকার করারই বা জায়গা কোথায়? বরং ভরসা করা যায় বিকল্প উৎসগুলিতে। তথাকথিত অপ্রচলিত শক্তিকে কাজে লাগিয়েই পৃথিবীকে বধ্যভূমি থেকে বাসভূমিতে পরিণত করা যায়। এই উত্তরের খোঁজই এবার টালা বারোয়ারিতে। জলস্তর কমে যাওয়া থেকে বায়ুশক্তিকে কাজে লাগানো-এরকম বিভিন্ন উপাচারে রাখা আছে জরুরি বার্তা। সেই সঙ্গে প্রতিমা অবশ্য সনাতনী। এটাও সুব্রতবাবুর কাজের একটি বৈশিষ্ট্য। যে ভাবনাতেই মণ্ডপ হোক না কেন, প্রতিমার গড়নে তিনি বিশেষ ভাঙচুর করেন না। এখানেও তাই। তবে দুয়ে মিলে এক জরুরি ইস্তেহার হয়ে দাঁড়িয়েছে। সময় এগোলেও চিরন্তন ও শাশ্বত যে কোনওভাবেই বিলীন হওয়ার নয়, তাই উঠে এসেছে এই পুজোয়।
[ বিশ্ব উষ্ণায়নের বার্তা দিতে অবসরের চমক কাচের মণ্ডপ ]
শিল্পীর এই ভাবনা ও কাজে চনমনে উদ্যোক্তারা। প্রকৃতির প্রশ্নের উত্তরের খোঁজে শিল্পী। আর তাঁর উপর ভরসা করে অন্য এক উত্তর দিতে তৈরি টালা বারোয়ারির উদ্যোক্তারা। শহরের পুজোর মানচিত্রে থিমে দক্ষিণই এগিয়ে, এরকম কথা প্রায়ই শোনা যায়। উত্তরের হয়ে উত্তর দিতে এবার তৈরি টালা। আর এটুকু বলেই উত্তরের সেরার স্বীকৃতি একরকম নিজেদের দিকে কেড়েই নিয়েছে। তবে শেষ কথা বলবেন দর্শনার্থীরাই। আপাতত তাঁদের উত্তর পাওয়ার অপেক্ষাতেই প্রহর গুনছেন উদ্যোক্তারা।
কেমন চলছে পুজোর প্রস্তুতি, দেখুন ভিডিওয়-
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়