Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
তারাতলা বিভীষিকা
Taratala Godown Collapse

তারাতলার অভিশপ্ত গোডাউন কাড়ল ৩ ভাইকে! ঘি-মন্নুর পর মৃত্যু শিরচাঁদেরও, মোবাইলই চিনিয়ে দিল দেহ

এখনও চলছে উদ্ধার কাজ। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৪:৩৫

options
link
তারাতলার অভিশপ্ত গোডাউন কাড়ল ৩ ভাইকে! ঘি-মন্নুর পর মৃত্যু শিরচাঁদেরও, মোবাইলই চিনিয়ে দিল দেহ zoom
মৃত শিরচাঁদ কুমার। ছবি-অভিরূপ দাস।

পেটের তাগিয়ে একই পরিবারের ৬ সদস্য বিহার থেকে ছুটে এসেছিলেন কলকাতায়। তারাতলার অভিশপ্ত গোডাউন প্রাণ কাড়ল ৩ ভাইয়ের। দুর্ঘটনার (Taratala Godown Collapse) দিনই মৃত্যু হয় ঘি কুমারের। বুধবার রাতে মৃত্যু হয় মন্নু কুমারের। ঘটনার প্রায় ৫৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হল শিরচাঁদ কুমারের দেহ। তবে চেহারা দেখে শনাক্তকরণের পরিস্থিতি ছিল না বলেই খবর। মোবাইলই চিনিয়ে দিয়েছে যুবককে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। এখনও চলছে উদ্ধার কাজ। 

Death toll rises in the Taratala godown collapse as rescue teams continue operations
তারাতলায় চলছে উদ্ধার কাজ।

গত বুধবার দুপুরে ভয়ংকর ঘটনা ঘটে তারাতলায়। দুপুর ১২ টা বেজে ৭ মিনিট নাগাদ  হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারাতলার নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন। নিচে চাপা পড়ে যান কর্মরত শ্রমিকরা। সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল, এনডিআরএফ, সেনা উদ্ধার কাজে হাত লাগায়। একে একে আটকে থাকা বহু শ্রমিককে উদ্ধার করা হয়। ঘটনার দিনই মৃত্যু হয়েছিল বিহারের মুঙ্গেরের বাসিন্দা ঘি কুমারের। সেই সময় জানা গিয়েছিল, কুমার পরিবারের ৬ জন সদস্য শ্রমিকের কাজে এসেছিলেন কলকাতায়। ফলে পরিবারের আরও সদস্য ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলেই আশঙ্কা ছিল। একে একে আরও তিনজনকে উদ্ধার করা হয়। কিন্তু ২ জনের হদিশ মিলছিল না। বৃহস্পতিবার গভীর রাতে সিনেমার কায়দায় উদ্ধার করা হয় মৃত ঘি কুমারের ভাই মন্নুকে। যদিও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Family members mourn the death of three brothers in the Taratala godown collapse
তারাতলা বিপর্যয়স্থলে এখনও চলছে উদ্ধারকাজ। নিজস্ব চিত্র

পরিবারের ৫ সদস্যদের হদিশ মিললেও শিরচাঁদের খোঁজ মিলছিল না। আশঙ্কা করা হচ্ছিল, তিনি আটকে রয়েছেন ধ্বংসস্তূপের। নিচে অবশেষে শুক্রবার ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় শিরচাঁদের দেহ। সূত্রে খবর, মোবাইল দেখে শনাক্ত করা হয়েছে শিরচাঁদকে। ময়নাতদন্তের পর দেহ পাঠানো হবে বিহারে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের বাকি ৩ জন।    

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.