সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন তথাগত রায় (Tathagata Roy)। শ্রাবন্তী-তনুশ্রীদের নজিরবিহীন কটাক্ষও করেছিলেন। জয়প্রকাশ দল ছাড়তেই ঘুরিয়ে শ্রাবন্তীকে বিঁধলেন তথাগত।
ঠিক কী বলেছেন তথাগত রায়? টুইটে তিনি লেখেন, “শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক রুটিন। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি!” আগেই তথাগত রায় অভিযোগ করেছিলেন, অর্থের বিনিময়ে একাধিক তারকাকে প্রার্থী করেছে বিজেপি। এদিনের টুইটে ফের সেই কথাই ইঙ্গিতে বোঝাতে চাইলেন!
শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক routine। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি !
— Tathagata Roy (@tathagata2) March 9, 2022
[আরও পড়ুন: ‘যত গর্জন করে তত বর্ষায় না’, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর]
সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার– বিজেপি ছেড়ে একে একে সকলেই গিয়েছেন তৃণমূলে। বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললেও খাতায় কলমে অন্য দলে যোগ দেননি শ্রাবন্তী। সেই কারণে শ্রাবন্তীকে ‘চালাক’ বলে কটাক্ষ করেছেন তথাগত। তাঁর মন্তব্য অনুযায়ী, কিছু পেয়েছিলেন বলেই শ্রাবন্তী বিজেপিতে নাম লিখিয়েছিলেন। পরিবর্তে যা দেওয়ার ছিল, তা দিয়েছেন। এখন ফিরে গিয়েছেন কাজের জগতে। এ বিষয়ে এখনও শ্রাবন্তীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে টুইটে অনেকেই তথাগত রায়ের মন্তব্যকে সমর্থন করেছেন। কেউ আবার পালটা দিয়েছেন।
যাদের বিজেপি সম্পর্কে কোন ধারনা নেই তারা পদের লোভে এসেছে আর গিয়েছে, বিজেপি পার্টির এত বড় মন,যা ভাবা যায় না,যে এসেছে তাকে দিয়েছে,কেউ কে ফেরাইনি,শুধু ফিরিয়েছে ,যে মানুষ গুলু পার্টিকে বাঁচাতে চেয়েছিলো।
— Alok Majumdar (@AlokMaj16441789) March 9, 2022
[আরও পড়ুন: ইছাপুর হত্যাকাণ্ড: আর্থিক বিবাদের জের, চা পানের পর ঠান্ডা মাথায় বৃদ্ধাকে খুন পরিচিতর]
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন