নব্যেন্দু হাজরা: বাসের পর এবার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে সরকারের উপর চাপ বাড়াচ্ছে ট্যাক্সি সংগঠনগুলিও। ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা দিতে হবে যাত্রীদের- এমন দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবার চিঠি দিল তারা। বুধবার এই চিঠি দেওয়া হয় বলে এআইটিইউসি অনুমোদিত সংগঠনগুলির তরফে জানানো হয়েছে।
এখন ট্যাক্সিতে উঠলেই ভাড়া দিতে হয় প্রথম ২ কিলোমিটারের জন্য ৩০ টাকা। কিন্তু এই ভাড়া বাড়াতে হবে বলে দাবি তোলে সংগঠনগুলি। তাদের দাবি, ট্যাক্সিতে উঠলে প্রথম দু’কিলোমিটারের জন্য ভাড়া দিতে হবে ৫০ টাকা। এতদিন ২ কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটার ১৫ টাকা করে ভাড়া গুনতে হত যাত্রীদের। সেই ভাড়া ২৫ টাকা করার দাবি জানানো হয়েছে। এর আগে এই একই দাবি করেছিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। আজ তাদের পরিবহন ভবনে বৈঠকে ডাকা হয়েছে।
[ আরও পড়ুন: সুন্দরবনের জন্য হবে মাস্টারপ্ল্যান, কমিটিতে সব দলের প্রতিনিধি রাখার ঘোষণা মমতার ]
এআইটিইউসি অনুমোদিত টাক্সি সংগঠনের আহবায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, “ভাড়া বাড়ানোর আবেদন জানিয়ে আমরা মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছি। সরকার আলোচনা করে দেখুক। যেভাবে ডিজেলের দাম বাড়ছে তাতে গাড়ি নামানোই দায়।” তবে যাত্রীদের অভিযোগ, ভাড়া বাড়ানোর মানে কী, যেখানে ট্যাক্সিচালকরা কোনওদিনই মিটারে যেতে চান না? যেমন খুশি ভাড়া জুলুমবাজি চলছেই। লকডাউনের পর তা আরও বেড়েছে বলে অভিযোগ যাত্রীদের।
[ আরও পড়ুন: ‘অশোকদা ভাল আছেন, দ্রুত সুস্থ হয়ে যাবেন’, বাম নেতাদের ডেকে বললেন মমতা ]
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের