Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

মায়ের জন্মদিনে উদ্দাম পার্টি, রাতে রহস্যজনক মৃত্যু মেয়ের

কেন প্রাণ দিতে হল ওই কিশোরীকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১২:৫০

options
link
মায়ের জন্মদিনে উদ্দাম পার্টি, রাতে রহস্যজনক মৃত্যু মেয়ের zoom
ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার: নামজাদা হেয়ার ডিজাইনারের কিশোরী কন্যার অপমৃত্যু। আর তাই ঘিরে রহস্য দানা বাঁধছে অভিজাত উপনগরী সল্টলেকে।

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে সল্টলেকের এফই ব্লকে। বাড়ির নিচে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয় ১৫ বছরের মেয়েটির দেহ। ওই পরিবারের বক্তব্য, বারান্দা থেকে পড়ে গিয়েছিল। যদিও তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বিধাননগর (দক্ষিণ) থানা। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত আধিকারিকরা মুখ খুলতে চাইছেন না। তবে পুলিশ সূ্ত্রের খবর, দক্ষিণ কলকাতার নামী স্কুলের নবম শ্রেণির ছাত্রী ওই মেয়েটির দেহের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে, রহস্য উদঘাটনে তা বড় ভূমিকা নিতে পারে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিডি) জানিয়েছেন, “এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ একটি ইউডি কেস করে তদন্ত শুরু করেছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[তৃণমূলে ভাঙন ধরবে, বিজেপিতে যোগ দিয়ে ইঙ্গিত মুকুলের]

এফ ই ব্লকের ওই বাড়িতে নিচের তলায় রয়েছে চালু এক বিউটি পার্লার। মৃত কিশোরীর মা জলি চন্দ নামজাদা হেয়ার ডিজাইনার। শনিবার জলিদেবীর জন্মদিন ছিল। জানা গিয়েছে, জন্মদিনের পার্টি শেষে গভীর রাতে মেয়েকে পড়ে থাকতে দেখেন বাবা বিশ্বজিৎ চন্দ। পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মেয়ের। এ ছাড়া মৃত্যুর অন্য কোনও কারণ থাকা অস্বাভাবিক। কারণ ক্লাস নাইনের ওই ছাত্রী পড়াশোনায় খুব ভাল ছিল। ভাল রেজাল্ট করত। অভিভাবকদের সঙ্গে মনোমালিন্য ছিল না। তাই এই ঘটনায় আত্মহত্যার কোনও মোটিভ নেই।

দু’তলার বারান্দার নিচে রাস্তার উপর পড়ে থাকা দেহ দেখে বিধাননগর (দক্ষিণ) থানায় খবর দেন বিশ্বজিৎবাবু। পুলিশ এসে দেহ উদ্ধার করে আইবি ব্লকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির পাশ থেকে তার মোবাইল ফোন উদ্ধার হয়েছে। উপর থেকে নিচে পড়ার ফলে ফোনটির স্ক্রিন ফেটে গিয়েছে। তাই মোবাইলের স্ট্যাটাস এই মুহূর্তে জানা যাচ্ছে না। পরে ফেসবুক স্ট্যাটাস ও কল রেকর্ড খতিয়ে দেখা হবে।

[প্রাক্তন প্রেমিকের ভাইয়ের সঙ্গেই ঘনিষ্ঠ ছবি, নেটিজেনদের রোষে দীপিকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.