Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Teenage daughter files physical harassment case against father for beating mother

মাকে দিনের পর দিন মারধর! মদ্যপ বাবাকে শাস্তি দিতে যৌন নির্যাতনের অভিযোগ নাবালিকার

নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বাবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ২১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ২১:১৩

options
link
মাকে দিনের পর দিন মারধর! মদ্যপ বাবাকে শাস্তি দিতে যৌন নির্যাতনের অভিযোগ নাবালিকার zoom
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: বাবা মদ‌্যপান করে মাকে মারধর করতেন। মায়ের উপর অত‌্যাচার সহ‌্য করতে পারেনি নাবালিকা মেয়ে। তাই পুলিশের কাছে গিয়ে বাবার বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ জানায় নাবালিকা। পকসো আইনে গ্রেপ্তার হন অভিযুক্ত বাবা। কিন্তু মামলার শুনানি চলাকালীন মেয়ের সাক্ষ্যেই উঠে এল ‘সত‌্য’। এরপরই অভিযুক্ত বাবার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।

গত ফেব্রুয়ারি মাসে এই ঘটনার সূত্রপাত। উত্তর কলকাতার বড়তলার বাসিন্দা এক নাবালিকা বড়তলা থানায় অভিযোগ জানিয়ে বলে, তার বাবা মদ‌্যপান করে এসে ক্রমাগত তার উপর যৌন নির্যাতন চালায়। মেয়ের অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। পুলিশ মেয়েটির বাবাকে পকসো আইনে গ্রেপ্তার করে। বুধবার ছিল মামলার শুনানির দিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুরসভার ইফতার পার্টিতে নয়নাকে ‘বকুনি’ মমতার! কেঁদে ফেললেন বিধায়ক]

ব‌্যাঙ্কশালের পকসো আদালতে সরকারি আইনজীবী জানান, এদিন সাক্ষ‌্য দিতে গিয়ে অভিযোগকারিণী নাবালিকা জানায় যে, তার বাবা মদ‌্যপান করে বাড়ি ফিরে প্রায়ই মাকে মারধর করতেন। বাবাকে বাধা দিয়েও মেয়ে কিছু করতে পারেনি। কান্নাকাটি করতেন মা। তাই বাবাকে শিক্ষা দিতেই মেয়েটি পুলিশের কাছে বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জানায়। সরকারি আইনজীবীর আবেদনের ভিত্তিতে অভিযুক্তর আইনজীবী জামিনের আবেদন জানান। অভিযুক্তর আইনজীবী জানান, দু’পক্ষের বক্তব‌্য শোনার পর অভিযুক্তকে ৩ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন পকসো আদালতের বিচারক।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টেও কাটল না জট, ঝুলেই রইল চাকরিহারাদের ভবিষ্যৎ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.