অর্ণব আইচ: রাস্তাঘাট, বাস বা মেট্রোয় অশালীন স্পর্শ করলেই প্রতিবাদ জানাবেন ‘তেজস্বিনী’রা। হাতনাতে তার ফল পাবে ইভটিজার বা রোমিওরা। আত্মরক্ষার কায়দা ও খুঁটিনাটি জেনে নেওয়া এই মহিলাদের সামনে পড়লে বিপদে পড়তে হবে রোমিওদের।
পুলিশ জানিয়েছে, শহরের মহিলারা যাতে নিজেদের রক্ষা করতে পারেন, তার জন্য ময়দানে কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের নতুন প্রয়াস ‘তেজস্বিনী’। পুলিশের মতে, রাস্তা ও চলন্ত বাস বা মেট্রোয় বহু মহিলাকেই অবাঞ্ছিত স্পর্শ ও অশালীন উৎপাতের সামনে পড়তে হয়। বহু বিকৃত রুচির ব্যক্তি মহিলাদের শরীর স্পর্শ করার সুযোগ খোঁজে। আবার কখনও তাঁদের হেনস্তা বা উত্যক্ত করা হয়। সেই কারণে শহরের মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন পদ্ধতি শেখা অত্যন্ত জরুরি বলে অভিমত লালবাজারের পুলিশকর্তাদের। তাই মহিলাদের ক্যারাটে, কুংফুর মতো আত্মরক্ষার পদ্ধতি শেখাতে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ৫ দিনের কর্মশালার আয়োজন করেছে লালবাজার।
[পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার জন্য চার রাজ্য থেকে আসছে বাহিনী]
কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের টেন্টে এই ৫ দিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ প্রশিক্ষকরা। অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন মহিলারা। ১২ থেকে ৪০ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা এই প্রশিক্ষণ নিতে পারবেন। কলকাতা পুলিশের ফেসবুকে দেওয়া নম্বরে যোগাযোগ করেও নিজের নাম নথিভুক্ত করা যাবে। এর ফলে কমবে শহরে শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের মতো অপরাধ।
এদিকে, বৃহস্পতিবার উত্তর কলকাতার কাশীপুরে একটি ৬ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে ধরা হয়েছে। পকসো আইনে মামলা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
[আমাকে খুনের সুপারি দেওয়া হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের]
সর্বশেষ খবর
-
নবান্নে শুভেন্দু-অশ্বিনী বৈঠকে কাটল জট, অবশেষে কাজ শুরু হাওড়ার বামনগাছি রেলব্রিজের
-
এবার কি টেস্ট দলেও সুযোগ? ‘নিয়মিত প্র্যাকটিস করছি’, আত্মবিশ্বাসী বৈভব
-
পারফরম্যান্স নয়, টি-টোয়েন্টি দল থেকে অন্য কারণে বাদ শুভমান! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
নাবালিকাকে ধর্ষণের পর মাথা কেটে খুন, ১৯ দিনের মাথায় দোষী দম্পতিকে ফাঁসির নির্দেশ আদালতের
-
‘স্বপ্ন দেখা বন্ধ করুন’, পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে আমেরিকাকে চোখ রাঙাল কিমের দেশ