ভোটমুখী বাংলায় ফের পথে নেমে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। নিয়োগের দাবিতে আজ সোমবার বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযানের ডাক দেন ২০১৪ ও ২০১৭ সালের টেট (TET) পাশ চাকরি প্রার্থীরা (NIOS D. El. Ed এর )। সেই মতো এদিন মিছিল শুরু হতেই পুলিশের তরফে তা আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী বেশ কয়েকজনকে আটক করা হয় বলেও অভিযোগ। এরপরেই পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। শুধু তাই নয়, ঘটনার জেরে করুণাময়ীতেই অবস্থানে বসে যান তাঁরা। থালা বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
চাকরিপ্রার্থীদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হচ্ছে না। এই বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি আন্দোলনকারীদের। এরপরেই এদিন পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়।
আরও পড়ুন:

চাকরিপ্রার্থীদের এদিনের অভিযান ঘিরে সকাল থেকেই সতর্ক ছিল বিধাননগর কমিশনারেট। বিশেষ করে করুণাময়ী-সহ প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিকাশ ভবনের সামনে পুলিশের তরফে কড়া নিরাপত্তা রাখা হয়েছিল। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। সেই মতো চাকরিপ্রার্থীদের মিছিল বিধাননগর করুণাময়ীতে পৌঁছানো মাত্র পুলিশের তরফে তা আটকানো হয়। শুরু হয় পুলিশের ধরপাকড়। এরপরেই অবস্থান বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। স্পষ্ট দাবি, বিকাশভবনে তাঁদের যেতে দিতে হবেই। যা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
অন্যদিকে এদিন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে করণাময়ী এলাকায় তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।
সর্বশেষ খবর
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে