অর্ণব আইচ: ফের কলকাতা পুলিশের জালে ধরা পড়ল মাদক পাচারকারীর একটি চক্র। মঙ্গলবার রাতে অ্যান্টি নারকোটিক্স শাখার অফিসাররা মাদক-সহ দু’জনকে গ্রেপ্তার করে। রয়েড স্ট্রিট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই দুই ধৃতের বিরুদ্ধে NDPS আইনের একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা। ধৃত দুই ব্যক্তিকে জেরা করে বাকিদের সন্ধান জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিটের একটি এলাকায় তল্লাশি চালান অ্যান্টি নারকোটিক শাখার অফিসাররা। তখনই ওই দুই ব্যক্তিকে মাদক সমেত পাকড়াও করেন তাঁরা। পার্ক স্ট্রিটের রয়েড স্ট্রিট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ লুতিফুদ্দিন ও শেখ রাজা। প্রথমজনের বয়স ৩৭ বছর, দ্বিতীয়জনের বয়স ৪৭ বছর। লতিফুদ্দিনের কাছ থেকে ২৫৫ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে। বাজারে এর মূল্য প্রায় দু’লক্ষ টাকা। শেখ রাজার কাছ থেকে পাওয়া গিয়েছে ২০ গ্রাম ব্রাউন সুগার। এর দাম ১৫ হাজার টাকা। মূলত যুবসমাজের কাছে এই মাদক পাচার করত ধৃতরা। মোবাইল ফোনে যুবক-যুবতীদের থেকে মাদকের অর্ডার নিত তারা। তারপর ফোনে যেভাবে কথা হত, সেই মতো কোনও নির্দিষ্ট ঠিকানায় মাদক পাচার করা হত।
[ আরও পড়ুন: বিধানসভাতেও ‘জয় শ্রীরাম’! শপথগ্রহণে রামনাম করে বিতর্কে বিজেপি বিধায়করা ]
শেখ লুতিফুদ্দিন ও শেখ রাজার বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট (NDPS Act) অনুযায়ী, তাদের বিরুদ্ধে মামলা করেছেন অফিসাররা। তবে ধৃতেরাই নয়, মাদক পাচারচক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত বলে মনে করছে পুলিশ।
এ মাসের গোড়ার দিকে দক্ষিণ কলকাতা থেকে ৩ মাদক পাচারকারী ও ৫ ক্রেতাকে গ্রেপ্তার করা হয়। ক্রেতাদের প্রত্যেকেই ছাত্র। বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। ৩ মাদক বিক্রেতার বয়সও ২৩ থেকে ২৪ বছর। নারকোটিক্স বিভাগের কাছে খবর ছিল, দক্ষিণ কলকাতার এক এলাকায় হেরোইন বিক্রি করছে কয়েকজন মাদক বিক্রেতা। খবর পাওয়ার পর থেকেই বিষয়টি নজরে রাখেন অফিসাররা। ধৃতদের কাছে থেকে সেবার ৪৩.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছিল। যার বাজার মূল্য ছিল কয়েক হাজার টাকা। এদের নামে ভবানীপুর থানায় NDPS আইনে মামলা দায়ের করা হয়।
[ আরও পড়ুন: পুলিশি পরিষেবায় গাফিলতির অভিযোগ, উষসী নিগ্রহ কাণ্ডে গঠিত তদন্ত কমিশন ]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?