সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনা ঠেকাতে উদ্যোগী রাজ্য সরকার। সেফ ড্রাইভ, সেভ লাইফের পর এবার বাসচালক ও কন্ডাক্টরদের মাস মাইনে চালুর সিদ্ধান্ত৷ বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা জানান পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি জানান, আগামী ১৫ জুলাই থেকেই গোটা রাজ্যেই চালু হবে এই নিয়ম৷
[বাড়ি ও ফ্ল্যাটের মালিক, এসএসকেএমে ঢুকে চুরি করতে গিয়ে পাকড়াও ব্যবসায়ী]
শহর হোক বা জেলা৷ নিত্যদিন দুর্ঘটনায় প্রাণহানি লেগেই রয়েছে৷ অতিরিক্ত যাত্রী তুলতে গিয়ে দুটি বাসের রেষারেষিও নতুন নয়৷ কিন্তু নিরীহ মানুষের প্রাণহানি কোনওমতেই কাম্য নয়৷ তা রোধে নয়া ভাবনাচিন্তা রাজ্য সরকারের৷ নিষিদ্ধ হতে চলেছে বাসচালক ও কন্ডাক্টরদের কমিশন প্রথা৷ নয়া নিয়মে এবার থেকে তাঁরাও মাস মাইনের চাকরিজীবী৷ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সিদ্ধান্তের কথা জানান৷ তিনি বলেন, ‘‘এবার থেকে রাজ্যের সমস্ত রুটের বাসই চলবে মাস মাইনের ভিত্তিতে৷ চালক ও কন্ডাক্টরদের মাসের নির্দিষ্ট দিনে বেতন দেবেন বাসমালিক৷ নিয়ম ভাঙলে বাস সিন্ডিকেট ও সংশ্লিষ্ট বাসমালিকের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা৷’’
[‘ডার্ক ওয়েব’ থেকে মাদক পাচার মহানগরে, পুলিশের জালে তিন কলেজ পড়ুয়া]
রাজ্যের সিদ্ধান্তে খুব একটা খুশি নয় বাসমালিক সংগঠনগুলি৷ তাদের দাবি, কোন্ চালককে কত বেতন দেওয়া হবে, তার মাপকাঠি কী হবে? কারও কারও মতে, তেলের দাম বৃদ্ধিতে একেই কমে গিয়েছে লাভ৷ তারপরেও চালকদের বেতন দিয়ে বাস চালানো কীভাবে সম্ভব? মাস মাইনের বন্দোবস্তের জেরে চালক ইউনিয়নগুলির দাদাগিরি কিছুটা হলেও বাড়বে বলেও মনে করছেন অনেকেই৷ বাসমালিক সংগঠনের দাবি, বাসচালক ও কন্ডাক্টরদের বেতন পরিকাঠামোও বেঁধে দিক রাজ্য সরকার৷
বাসমালিক সংগঠনগুলি কিন্তু কিন্তু করলেও, রাজ্য সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আমজনতা৷ তাঁদের দাবি, কমিশন প্রথা তুলে দিয়ে, মাইনের বন্দোবস্ত করলে বাসচালকদের হুঁশ ফেরানো সম্ভব হবে৷ কমবে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও৷
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি