সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দিয়েছেন দশভূজা। আকাশে বাতাসে এখনও পুজোর (Durga Puja 2020) গন্ধ। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মী-কালীপুজোর অপেক্ষায় দিনগোনা শুরু করেছে বাঙালি। আর বাঙালির পুজো মানেই রকমারি খাবার-জমিয়ে ভুরিভোজ। এবার তাতেই বাদ সাধছে পিঁয়াজ! কারণ, পিঁয়াজের দাম এবার সেঞ্চুরি হাঁকানোর পথে।
কলকাতা (Kolkata) থেকে জেলা, সর্বত্রই পিঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আসছে আমবাঙালির। কারণ, কোথাও পিঁয়াজ বিকোচ্ছে ৮০ টাকা কিলোয়। আবার কোথাও ১ কিলো পেঁয়াজ কিনতেই শেষ হচ্ছে ৯০ টাকা। বাজারের বাকি সবজির দামও বেশ চড়া। কোথাও এককেজি টমেটো বিকোচ্ছে ৮০ টাকায়। কোথাও পটল বিকোচ্ছে ৬০ টাকায়। কলকাতায় বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আলুর দামও উর্দ্ধমুখী। এদিকে করোনার কারণে চলতি বছরে সকলেরই পকেটে টান। ফলে উৎসবের মরশুমে ব্যাগ ভরা বাজার নিয়ে ঘরে ফিরতে কার্যত নাজেহাল হতে হচ্ছে খাদ্যরসিক বাঙালিকে।
[আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গে বিজেপির শাসন প্রতিষ্ঠা করতেই হবে’, বিজয়ায় সহকর্মীদের খোলা চিঠি দিলীপের]
কলকাতার বাসিন্দা এক ব্যক্তির কথায়, “পিঁয়াজের যা অবস্থা, তাতে বাকি বাজার করা দুষ্কর হয়ে উঠছে। করোনার (Coronavirus) জন্য এমনিতেই কম-বেশি সকলেই আর্থিক সমস্যায় রয়েছেন। তার মধ্যে পুজোর মরশুমে বাজারের এই অবস্থা হলে খুব অসুবিধা।” বাজারি ফিরতি সকলের মুখে কার্যত একই বুলি। কেউ কেউ আবার দাবি জানাচ্ছে অবিলম্বে পিঁয়াজের দাম কমানোর। কেউ আবার পিঁয়াজের দামের ঝাঁজে নিরামিষাশি হওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন!
[আরও পড়ুন: ‘রাজনীতিতে সত্যিকারের করোনা বিজেপি’, দিলীপকে তীব্র কটাক্ষ ফিরহাদের]
সর্বশেষ খবর
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ