Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Sealdah Station

রোজ রাতেই স্টেশনে হানা! পুলিশ কর্মীর স্ত্রীর ব্যাগ চুরি, দু’দিনেই বমাল গ্রেপ্তার

লিশ জানিয়েছে, দুষ্কৃতী নিয়ম করেই অপরাধ করতে স্টেশনে ঢুকত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৫, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৫, ২০:২০

options
link
রোজ রাতেই স্টেশনে হানা! পুলিশ কর্মীর স্ত্রীর ব্যাগ চুরি, দু’দিনেই বমাল গ্রেপ্তার zoom
ধৃত গিয়াসউদ্দিন গাজি। নিজস্ব চিত্র
Advertisement

সুব্রত বিশ্বাস: চুরিই যেন পেশা। একেবারে নিয়ম মেনে মাঝরাতে শিয়ালদহ স্টেশনে ঢোকা। ভোরের ট্রেনে চুরি করে দক্ষিণ ২৪ পরগনার উস্তির গাজিপাড়ার বাড়িতে ফিরে যাওয়াই রুটিন ছিল গিয়াসউদ্দিন গাজির। রবিবার ভোরে ১৪ নম্বর প্ল‌্যাটফর্মে অপেক্ষারত রাজেশ পাল ও তাঁর স্ত্রীর ব‌্যাগ চুরি করে সরে পড়ে সে। ব‌্যাগে সোনার বালা, চার হাজার টাকা ও দু’টি মোবাইল ছিল।

ব‌্যাগটি এমন সময় চুরি যায় যে সে সময় রাজেশবাবু অভিযোগ করার সময় পাননি। সে সময় তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে শিলং যাচ্ছিলেন। কলকাতা পুলিশের এসআই রাজেশবাবু শিয়ালদহ ট্রাফিক গার্ডে তার সহকর্মীকে বিষয়টি জানালে তিনি জিআরপিতে অভিযোগ করেন। বুধবার মাঝরাতে শিয়ালদহ স্টেশনের থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারও করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ধৃতকে জেরা করে গিয়াসউদ্দিনের উস্তির বাড়িতে হানা দেয় শিয়ালদহ জিআরপি। তার বাড়ি থেকে উদ্ধার হয় রাজেশ পালের চুরি যাওয়া ব‌্যাগ। সোনার বালা ও নগদ চার হাজার টাকা। যদিও গিয়াসউদ্দিন দাবি করেছে মোবাইল দু’টি বিক্রি করে দিয়েছে। চুরি যাওয়ার দু’দিনের মধ্যেই বমাল-সহ দুষ্কৃতী গ্রেপ্তারের পর রেল পুলিশ জানিয়েছে, দুষ্কৃতী নিয়ম করেই অপরাধ করতে স্টেশনে ঢুকত। ফলে তাকে ধরা সম্ভব হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.